Lawyers Tragedy: চারচাকা গাড়ির তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল রায়গঞ্জ জেলা আদালতের দুই আইনজীবীর
Lawyers Tragedy: Two Raiganj district court lawyers died in a road accident on NH‑12 near Itahar (Chenghira, North Dinajpur) when a small car crashed into their motorcycle.
Truth Of Bengal: সত্যেন মহন্ত, ইটাহার: উত্তর দিনাজপুরের ইটাহারের একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রায়গঞ্জ জেলা আদালতের দুই আইনজীবীর। শনিবার রাত্রি প্রায় ৯টা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের বালিয়াপাড়া সংলগ্ন চেংছিড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে(Lawyers Tragedy)। মৃত দুই আইনজীবীর নাম শুভজিত সাহা, বয়স (৪০), বাড়ি রায়গঞ্জের বন্দরের দেশবন্ধুপাড়া এলাকায় ও বাপ্পাদিত্ত বর্মন, বয়স আনুমানিক ২৭ বছর, বাড়ি হেমতাবাদের চৈনগনগর এলাকায়। এদিন আদালতের কাজ সেরে শ্বশুর বাড়িতে স্ত্রী সন্তানের সঙ্গে দেখা করতে বাপ্পাদিত্যকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় মালদহমুখী একটি ছোট গাড়ি পিছন থেকে তাদের মোটর বাইকে ধাক্কা মারে।
[আরও পড়ুনঃ Delhi Crime: দিল্লিতে স্কুলের মধ্যে নাবালককে যৌন নির্যাতন! সহপাঠীর বিরুদ্ধে মামলা রুজু]
পুলিশ আরও জানতে পেরেছে, বাপ্পাদিত্যই মোটর বাইকটি চালাচ্ছিলেন। একটি ছোট চার চাকার গাড়ি তাদের দুজনের উপর দিয়ে চলে যায়।। পথদুর্ঘটনার পর তারা রাস্তায় ছিটকে পড়েন(Lawyers Tragedy)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ। বাপ্পাদিত্যকে তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ইটাহার হাসপাতালে ছুটে আসেন মৃতদের আইনজীবী সহকর্মী সহ তাদের পরিজনেরা। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভজিতের। পুলিশি সূত্রে আরও খবর, মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘাতক ছোট চারচাকা গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে ইটাহার থানার পুলিশ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন রায়গঞ্জ জেলা আদালতের তৃণমূল লিগাল সেলের জেলা সভাপতি স্বরুপ বিশ্বাস-সহ মৃতদের আত্মীয় পরিজনেরা(Lawyers Tragedy)। এদিন রায়গঞ্জ জেলা আদালতের তৃণমূল লিগাল সেলের জেলা সভাপতি স্বরুপ বিশ্বাস বলেন, ‘সহকর্মীদের এই মর্মান্তিক মৃত্যু মোটেই মেনে নিতে পারছি না। আমরা তাদের পরিবারের পাশে রয়েছি’।






