Jalangi River: জলঙ্গি নদীর জলে ডুবছে চাষের জমি, মাথায় হাত চাষিদের
জলঙ্গি নদী তীরবর্তী এলাকায় রয়েছে বিঘা বিঘা চাষের জমি, যার উপর জীবন জীবিকা নির্বাহ করে চাষিরা।
Truth of Bengal: জলঙ্গী নদীকে (Jalangi River) কেন্দ্র করে বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন-জীবিকা গড়ে উঠেছে। মুর্শিদাবাদ ও নদিয়া জেলার মধ্যে দিয়ে বয়ে গেছে এই নদী। একসময় যা ছিল খরস্রোতা,এখন জলঙ্গিতে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় নাব্যতা কমে গেছে। যারজন্য জলস্ফীতি দেখা দিয়েছে জলঙ্গী নদীতে। একটানা বৃষ্টির কারণে হুহু করে বাড়ছে নদীর জল। কৃষ্ণনগরের জলঙ্গী নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় জল ঢুকতে শুরু করেছে চাষের জমিতে ।
যার কারণে এখন কপালে চিন্তার ভাজ পড়েছে চাষীদের। জলঙ্গি নদী তীরবর্তী এলাকায় রয়েছে বিঘা বিঘা চাষের জমি, যার উপর জীবন জীবিকা নির্বাহ করে চাষিরা। একদিকে যেমন পাট চাষ রয়েছে আখ চাষ ও বিভিন্ন সবজির চাষ রয়েছে। জলঙ্গি নদীর জল উপচে চাষের জমিতে ঢুকে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। এই পরিস্থিতিতে কি করবেন বুঝে উঠতে পারছেন না চাষিরা।
[আরও পড়ুনঃ Lawyers Tragedy: চারচাকা গাড়ির তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল রায়গঞ্জ জেলা আদালতের দুই আইনজীবীর]
বর্ষাকাল শুরু হতেই গোটা নদিয়া জেলায় জুড়ে শুরু হয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত। প্রতিদিনই লাগাতার বৃষ্টি হওয়ার কারণে নদী-নালা প্রায় জলমগ্ন, ঠিক তেমনি জলঙ্গি নদীর একই পরিস্থিতি। যেমন বেড়েছে জল স্তর তেমনি বেড়েছে জলস্রোত। চাষীদের দাবি আর কয়েকদিন লাগাতার বৃষ্টি হলে বিপদ সীমার উপর দিয়ে বইতে পারে জল, এখন থেকে যেভাবে চাষের জমিতে ক্ষতি হয়েছে কিভাবে ঋণশোধ করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না তারা। (Jalangi River)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
কারণ কৃষি জমির উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা নির্বাহ। স্বাভাবিকভাবেই ফসলের ব্যাপক হাওয়ায় আর্থিকভাবে ধাক্কা খাওয়ার সম্ভবনা রয়েছে চাষিদের। জলঙ্গি নদীর (Jalangi River) গতিপথ আটকে আগের থেকে বেশি মাটি দিয়ে উঁচু করে চাষের জমি তৈরি করে শুরু হয়েছে চাষ। এই জলঙ্গি নদী বাঁচাতে এগিয়ে এসেছে জেলার একাধিক সংগঠন।






