দেশ

Noida: নয়ডায় পথদুর্ঘটনায় শিশুমৃত্যু, আহত ২, গ্রেফতার ২

Child dies, 2 injured, 2 arrested in road accident in Noida

Truth of Bengal: আবার পথগদুর্ঘটনার বলি এক শিশু। বছর পাঁচের এক শিশু কন্যাকে পিষে দিল একটি বিএমডব্লিউ গাড়ি। নয়ডায় (Noida) ঘটা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয় ২ জনকে।

[আরও পড়ুনঃ Jalangi River: জলঙ্গি নদীর জলে ডুবছে চাষের জমি, মাথায় হাত চাষিদের]

সূত্রের খবর, শনিবার রাতে আচমকাই অসুস্থ বোধ করে ওই শিশুকন্যা। তারপরই একটি স্কুটারে বসিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই ঘটে দুর্ঘটনা। সজোরে ওই স্কুটারটিতে ধাক্কা মারে একটি বিএমডব্লিউ গাড়ি। স্কুটারটিতে শিশুকন্যার সঙ্গে ছিলেন তার মামা ও বাবা। ছিটকে পড়ে যায় তিনজই। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। তারপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে সমগ্র পরিস্থিতি। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। আহতদের উদ্দার করে হাসপতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ওই দুজন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর।(Noida)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে। চালক ও তার সঙ্গী গ্রেফতার। ধৃত যশ শর্মা ও অভিষেক রাওয়াত। একজন নয়ডার সেক্টর ৩৭-এর বাসিন্দা। অপরজন সেক্টর ৭০-র বাসিন্দা। তারা প্রত্যেকেই মদ্যপ ছিলেন কিনা তা খতিয়ে দেখে পুলিশ।

 

Related Articles