Jagannath: স্নানযাত্রায় মাতোয়ারা মায়াপুর, জগন্নাথ দর্শনে জনস্রোত
প্রতি বছর আয়োজন করা হয় বিশেষ স্নানযাত্রার, দেশ-বিদেশ থেকে হাজির হন হাজার হাজার ভক্ত
Truth Of Bengal: জগন্নাথ দেবের আবির্ভাব দিবস উপলক্ষে নদিয়ার নবদ্বীপ মায়াপুরে ইসকন মন্দিরের শাখা কেন্দ্র রাজাপুরে পালিত হল জগন্নাথের স্নানযাত্রা। প্রচলিত বিশ্বাস, (Jagannath)এই স্নানযাত্রার পরেই জগন্নাথ দেবের জ্বর আসে এবং তিনি গৃহবন্দী হয়ে পড়েন। এই আচার অনুসারে প্রতি বছর আয়োজন করা হয় বিশেষ স্নানযাত্রার, যাতে অংশ নিতে দেশ-বিদেশ থেকে হাজির হন হাজার হাজার ভক্ত।
আরও পড়ুন: Clerk Recruitment: লিখিত পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি! দেখে নিন আবেদন প্রক্রিয়া
এবছরও বুধবার রাজাপুরে আড়ম্বরপূর্ণ পরিবেশে পালিত হল এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান। মায়াপুর ইসকন মন্দিরের প্রধান কেন্দ্র থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত রাজাপুরের এই অনুষ্ঠানে লক্ষাধিক ভক্ত অংশগ্রহণ করেন। সকাল থেকেই ভক্তদের ঢল নামে মন্দির চত্বরে। (Jagannath) ধর্মীয় সঙ্গীত, হরিনাম সংকীর্তন ও ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে রাজাপুর এলাকা।
ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, “এই দিনটি জগন্নাথ ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের স্নানের পর জগন্নাথ দেব ‘জ্বর’ পাবেন এবং আগামী কয়েকদিন লোকচক্ষুর আড়ালে থাকবেন। এরপর তিনি গৃহবন্দিত্ব থেকে মুক্ত হয়ে রথযাত্রায় অংশ নেবেন। (Jagannath) সুভদ্রা ও বলরাম সহ জগন্নাথ দেব রথে করে মামার বাড়ি যাত্রা করবেন এবং পরে মায়াপুর মন্দিরে এসে বাহান্ন ভোগে সন্তুষ্ট হবেন।”
Truth Of Bengal fb:https://www.facebook.com/truthofbengal
বিশাল জনসমাগম সত্ত্বেও এদিন শান্তিপূর্ণভাবে স্নানযাত্রার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রশাসনের তরফে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। উৎসবে অংশ নিতে আসা দেশি-বিদেশি ভক্তদের মধ্যে ছিল অপার আনন্দ ও গভীর ভক্তিভাব।






