Clerk Recruitment: লিখিত পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি! দেখে নিন আবেদন প্রক্রিয়া
সরাসরি ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
Truth of Bengal: দক্ষিণবঙ্গের জেলা পূর্ব মেদিনীপুরের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পূর্ব মেদিনীপুর জেলার ভূমি ও ভূমি সংস্কার দফতরে গ্রুপ সি ক্লার্ক পদে (Clerk Recruitment) নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশেই মিলবে সরকারি চাকরি, দেখে নিন আবেদন প্রক্রিয়া। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন মিলবে। কোনোরকম লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: New York: বহু ‘স্বপ্ন’ নিয়ে বিদেশে পা রাখা! নিউইয়র্ক বিমানবন্দরে ‘অপরাধীর’ মতো আচরণ যুবকের সাথে
১৭ জুন বেলা ১২টার মধ্যে আগ্রহী চাকরিপ্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সমেত অতিরিক্ত জেলাশাসকের দফতরে হাজির হতে বলা হয়েছে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, প্রাক্তন সেনাকর্মীদের গ্রুপ সি পদে ১ বছরের চুক্তিতে প্রাথমিক ভাবে ক্লার্ক পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে (Clerk Recruitment)। বয়স হতে হবে ২০২৫ সালের ১ জুনের নিরিখে ৬৫ বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। কাজের দক্ষতা দেখে পরে চাকরির মেয়াদ বাড়ানো হবে। আগ্রহী চাকরিপ্রার্থীদের শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা থাকতে হবে।
Truth of Bengal FB Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
আগ্রহী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের সময় শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সব নথিপত্র, পূর্ব কাজের অভিজ্ঞতা থাকলে সে সংক্রান্ত সব নথিপত্র, পিপিও’র কপি, আগের দফতর থেকে রিলিজ অর্ডার দেখাতে হবে। আবেদনপত্র সংগ্রহ করতে পূর্ব মেদিনীপুর জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের এস্টাবলিশমেন্ট সেকশনে (Clerk Recruitment) গিয়ে খোঁজখবর করতে হবে। অথবা অনলাইনে www.purbamedinipur.gov.in অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবেন।






