কলকাতা

লিগ্যাল সেলের  বৈঠক  ১৮ তারিখ – বিধানসভার অধ্যক্ষকে আমন্ত্রণ

পাশাপাশি রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

Truth of Bengal: জয় চক্রবর্তী: লিগ্যাল সেলের প্রথম বৈঠক হতে চলেছে চলতি মাসের ১৮ তারিখ। কলকাতার সমস্ত আদালতের সদস্যদের আমন্ত্রণ করা হয়েছে বৈঠকে। পাশাপাশি রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee) আমন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

[আরও পড়ুনঃ Haircare: কেমিক্যাল নয়! এই ঘরোয়া টোটকাতেই ফেরান চুলের জেল্লা]

এই প্রথমবার লিগ্যাল সেলের বৈঠক হতে চলেছে। আলিপুর, ব্যাঙ্কশাল, কলকাতা হাইকোর্ট সহ কলকাতার সমস্ত আদালতের সদস্যরা থাকবেন। এরপর জেলার লিগ্যাল সেলের  বৈঠক হবে। আইনমন্ত্রী মলয় ঘটক কে আমন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

Related Articles