রাজ্যের খবর

HIDCO Chair: হিডকোর নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য

West Bengal Finance & Health Minister Chandrima Bhattacharya has been formally appointed as HIDCO’s new chairman.

Truth Of Bengal: হিডকো’র নতুন চেয়ারম্যান হলেন অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(HIDCO Chair)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগেই মঙ্গলবার সকালে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। দু’এক দিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে হিডকো ভবনে গিয়ে দায়িত্ব গ্রহণ করবেন বলে খবর।‌

[আরও পড়ুনঃ Robbery Foiled: রেজিনগর পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বাঞ্চাল, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ধৃত তিন যুবক]

উল্লেখ্য, ২০২১ সাল থেকে হিডকোর চেয়ারম্যান ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম(HIDCO Chair)। তবে গত ডিসেম্বরে রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে তাঁকে সেই পদ থেকে সরানো হয়।

FB POST:https://www.facebook.com/truthofbengal

তার পর থেকে অন্তর্বর্তীকালীনভাবে হিডকোর দায়িত্ব সামলাচ্ছিলেন প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(HIDCO Chair)। অবশেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল চন্দ্রিমাকে।

Related Articles