Salman Khan: আসছে সলমনের নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’, প্রকাশ্যে ফার্স্ট লুক
মঙ্গলবার সলমন তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ইউনিফর্ম পরা ছবির শুটিং শুরুর ছবি ভাগ করে নেন
Truth of Bengal: বিগত কয়েক বছরে একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু পর পর ছবির ব্যর্থতার পরও থেমে থাকার পাত্র নন ভাইজান সলমন খান। ব্যর্থ ছবির গেরও কাটিয়ে নতুন ছবির ঘোষণা আগেই করেছেন ভাইজান। আসছে সলমনের নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। ছবির শুটিংয়ের মাঝ থেকে ছবি ভাগ করে নিলেন ভাইজান। মঙ্গলবার সলমন তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ইউনিফর্ম পরা ছবির শুটিং শুরুর ছবি ভাগ করে নেন (Salman Khan)।
আরও পড়ুনঃ HIDCO Chair: হিডকোর নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য
সলমনের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ক্ল্যাপস্টিকের আড়ালে খাকি উর্দিতে সলমন। ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল, গোঁফে মানানসই নায়ক। চোখে দৃঢ়প্রতিজ্ঞা। ভাইজান। ছবিটি শেয়ার করেছেন তিনি ক্যাপশনে লেখেন, ব্যাটল অফ গালওয়ান। জানা গিয়েছে, এই মুহূর্তে লেহ-তে চলছে ছবির শ্যুটিং। উল্লেখ্য,‘ব্যাটল অফ গালওয়ান’ ছবি নির্মিত হয়েছে গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চিন সংঘাত নিয়ে। ছবির পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। আবহসঙ্গীতের কাজ করেছেন হিমেশ রেশামিয়া। ছবির গানও তিনিই পরিচালনা করেছেন। ছবিতে মুখ্য ভূমিকায় সেনাজওয়ানের চরিত্রে দেখা যাবে সলমন খানকে। তাঁর চরিত্রের নাম কর্নেল বি সন্তোষ বাবু। সেনা আধিকারিকের চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত ভাইজান (Salman Khan)।
View this post on Instagram
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সেনাদের সঙ্গে মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভাতীয় সেনা জওয়ান এবং চিনা সেনা। সংঘর্ষের পরেই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী। আর দুই দেশেই এই পরিস্থিতির ছবিই বড় পর্দায় ফুটিয়ে তুলতে চান পরিচালক অপূর্ব লাখিয়া। এখন দেখার ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবি দিয়ে ক্যারিয়ারের খড়া কাটাতে পারেন কিনা বলিউডের ভাইজান (Salman Khan)।






