রাজ্যের খবর

Robbery Foiled: রেজিনগর পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বাঞ্চাল, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ধৃত তিন যুবক

In a pre-dawn operation near the Bagirathi embankment at Rejinagar, Murshidabad police arrested three men—Kisholoy Basu, Mosharaf Sheikh, and Utpal Haldar.

Truth Of Bengal: পুলিশের অভিযানে ডাকাতির ছক বাঞ্চাল, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্তের ঘটনায় চাঞ্চল্য রেজিনগরে। আজ ভোররাতে গোপন সুত্রে খবর পেয়ে, মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ অভিযান চালায় ভাগীরথী বাঁধের কাছে রামপাড়া মাঙ্গনপাড়া হাইস্কুল সংলগ্ন এলাকায়(Robbery Foiled)। সেখানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ তিন যুবককে গ্রেফতার করে।  বেলডাঙার এসডিপিও উত্তর গড়াই জানান, ধৃতদের নাম কিশলয় বসু (৩১) বাড়ি হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনি এলাকার, মোশারফ শেখ (৩৪) বাড়ি নওদা থানার সন্নাসীডাঙা ও উৎপল হালদার (৩৩) বাড়ি নওদা থানার রতনপুর এলাকায়।

[আরও পড়ুনঃ MS Dhoni: বড়পর্দায় ডেবিউ ক্যাপ্টেন কুলের! বন্দুক হাতে অ্যাকশনে ধোনি-আর মাধবন]

আজ ভোররাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল কুমার দাসের নেতৃত্বে এএসআই ইমামুদ্দুন পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালায় ভাগীরথী বাঁধের কাছে রামপাড়া মাঙ্গনপাড়া হাইস্কুল সংলগ্ন এলাকায়। সেখানে অভিযানের সময় কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে(Robbery Foiled)। পুলিশ যাওয়া মাত্র সেখান থেকে চারজন পালিয়ে যায়, তিন জনকে আটক করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ উদ্ধার হয়। তাদেরকে জিঞ্জাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা ডাকাতির উদ্দেশ্য সেখান দাঁড়িয়ে ছিল। তারপর পুলিশ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে পুলিশ।

FB POST: https://www.facebook.com/truthofbengal

পুলিশ সূত্রে আরো জানাযায়, পুলিশ প্রামাণিক জিঞ্জাসাবাদে জানতে পারে তারা ডাকাতির উদ্দেশ্য সেখান দাঁড়িয়ে ছিল। বেশ কয়েকদিন আগে এই এলাকাশ রেকি করছিল ধৃতরা(Robbery Foiled)। এই তিনজন আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় কী উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে রেজিনগর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে রেজিনগর থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। ধৃতদের আজ দুপুরে আদালতে পাঠায় পুলিশ।