রাজ্যের খবর

Durga Revival: শারদীয়া উৎসবের আগেই দশভূজার আরাধনা নদীয়ার কৃষ্ণনগরে

Durga Revival comes alive in Krishnanagar’s Golapatta as locals resurrect a 350‑year tradition—goddess Mahishamardini worship returns ahead of Durga Puja with four days of ritual.

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: দুর্গাপূজো শুরু হওয়ার আগেই দুর্গাপুজোর আমেজ নদীয়ার কৃষ্ণনগরের গোলাপট্টিতে। দুর্গা মহিষাসুর ও দুই সখী বেষ্টিত হয়ে গোলাপট্টিতে দীর্ঘ সাড়ে তিনশ বছর ধরে পূজিত হয়ে আসছে দেবী মহিষমর্দিনী(Durga Revival)। মূলত নবাবী আমলে মুর্শিদাবাদে রাজত্ব চলতো, সেই সময় নদীপথ দিয়েই ব্যবসা-বাণিজ্য হতো। আর এই ব্যবসা-বাণিজ্যের মালপত্র নদীপথে পাঠানোর সময় বারে বারে বিপদে পড়তেন বণিকরা। মাঝপথ থেকেই জলদস্যরা লুট করে নিয়ে যেত তাদের ব্যবসার সামগ্রী। এরপরই স্থানীয় পণ্ডিতদের শরণাপন্ন হন তৎকালীন বণিকরা।

[আরও পড়ুনঃ Rahul Gandhi: ‘গণতন্ত্র মৃত, ভোট ব্যবস্থা ধ্বংস!’ ২০২৫ লোকসভা নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন রাহুল গান্ধী]

কথিত আছে বণিকদের মধ্যে একজনকে স্বপ্নাদেশ দিয়ে মা জানান ঝুলন পূর্ণিমার পূর্বে অষ্টমীর তিথিতে তার পুজো সম্পূর্ণ করলেই এ বিপদ কেটে যাবে। তারপরেই দুর্গা প্রতিমা প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন বণিক সম্প্রদায়(Durga Revival)। সেই থেকেই শুরু এই মহিষমর্দিনী পুজো। পুজো চলে চার দিন ধরে। ষষ্ঠী,সপ্তমী অষ্টমী, নবমী ও শেষে বিজয় দশমীর আচার নিয়মে পূজিত হোন দেবী দশভূজা। কিন্তু দু দশক পূর্বে আর্থিকভাবে ব্যবসায়ীরা দুর্বল হয়ে যাওয়াতে পুজো বন্ধ হয়ে যায়। তারপরেই গোলাপট্টির এলাকাবাসিরা এই পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিলে আবার শুরু হয় মহিষমর্দিনী পুজো।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এবছরের মহিষমর্দিনী পুজো কমিটির সদস্য শোভন কুমার মোদক জানান, তিথি ও প্রথা মেনেই নিষ্ঠা ভাবে পুজো হয়ে আসছে এখনো(Durga Revival)। পুরনো দিনের শিল্পকলাকে পুনরুজ্জীবিত করতে তারা পুজোর সাথে সন্ধ্যায় বেশ কিছু অনুষ্ঠানও রেখেছেন। যেমন পুতুল নাচ, সৃজনশীল নাচ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্গাপূজোর আগেই অবশ্য শহরবাসী দশভূজার আরাধনায় মেতে ওঠার সুযোগ পেয়ে ভীষণই আনন্দিত কৃষ্ণনগর বাসী।