Rahul Gandhi: ‘গণতন্ত্র মৃত, ভোট ব্যবস্থা ধ্বংস!’ ২০২৫ লোকসভা নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন রাহুল গান্ধী
রাহুলের দাবি, ‘আমরা আগামী কয়েক দিনের মধ্যেই দেশবাসীর সামনে তুলে ধরব, কীভাবে গোটা একটি লোকসভা নির্বাচনকে সাজানো হয় এবং কীভাবে সেই কাজটা করা হয়েছে।
Truth of Bengal: দেশের গণতান্ত্রিক ভিত্তি ও ভোটব্যবস্থাকে কার্যত ‘মৃত’ বলে আখ্যায়িত করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার দিল্লিতে আয়োজিত বার্ষিক লিগ্যাল কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি কারচুপির অভিযোগ আনেন তিনি। রাহুলের দাবি, ‘আমরা আগামী কয়েক দিনের মধ্যেই দেশবাসীর সামনে তুলে ধরব, কীভাবে গোটা একটি লোকসভা নির্বাচনকে সাজানো হয় এবং কীভাবে সেই কাজটা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘দেশের নির্বাচনী ব্যবস্থা এখন একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে। গণতন্ত্রকে চোখের সামনে হত্যা করা হচ্ছে (Rahul Gandhi)।’
আরও পড়ুন: Islampur: বৃদ্ধাকে মারধর করে জমি দখলের চেষ্টা, পলাতক অভিযুক্ত
২০২৪-র নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯০টির মতো আসন পেলেও, রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী, অন্তত ১৫টি আসনে যদি কারচুপি না হতো, তবে নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকতেন না। তাঁর অভিযোগ, খুব অল্প ব্যবধানেই সরকার গঠন করেছে বিজেপি, আর তা সম্ভব হয়েছে ‘প্রভাব খাটানো’-র মাধ্যমে। রাহুল গান্ধীর কথায়, ‘ভারতের প্রধানমন্ত্রী এবং তাঁর সরকার এখন খুবই অল্প সংখ্যাগরিষ্ঠতার উপর দাঁড়িয়ে রয়েছেন। মাত্র ১৫টি আসন— সেগুলোতেই কারচুপি হয়েছিল। সেই তথ্যপ্রমাণ খুব শীঘ্রই আমরা সামনে আনব।’ রাহুলের এই বিস্ফোরক মন্তব্যের সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিজেপির একাধিক নেতা তাঁর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন (Rahul Gandhi)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
তাঁদের পাল্টা প্রশ্ন, ‘যখন জিতে যান তখন ঠিক, আর হেরে গেলে সবই কারচুপি?’ তবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র হয়ে রাহুল যে এই অভিযোগ তুলেছেন, তা আগামী দিনে বড়সড় রাজনৈতিক আন্দোলনের ইঙ্গিত বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। বলা বাহুল্য, গত লোকসভা নির্বাচনে কার্যত অপ্রত্যাশিত ফল করেছিল ইন্ডিয়া জোট। এক্সিট পোলে যা ইঙ্গিত মিলেছিল, ফলাফলে তার প্রতিচ্ছবি ধরা পড়েনি। বিরোধী জোট টক্কর দিয়েছিল এনডিএ-কে। আর এই নিয়ে ফের আরও একবার ভোট চুরির অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা (Rahul Gandhi)।






