Usman Ghani: এক ওভারে ৪৫ রান! উসমান গনির বিশ্বরেকর্ড, টি-১০ ক্রিকেটে নতুন ইতিহাস
ইসিএস টি-১০ ইংল্যান্ড টুর্নামেন্টে এক ওভারে ৪৫ রান তুলে পেশাদার ক্রিকেটে এক অভিনব রেকর্ডের মালিক হলেন তিনি।
Truth of Bengal: ক্রিকেট বিশ্বে এক ওভারে সর্বাধিক রান তোলার নজির গড়ে চমকে দিলেন আফগান ব্যাটার উসমান গনি। ইসিএস টি-১০ ইংল্যান্ড টুর্নামেন্টে এক ওভারে ৪৫ রান তুলে পেশাদার ক্রিকেটে এক অভিনব রেকর্ডের মালিক হলেন তিনি। এমন বিস্ফোরক ব্যাটিং এর আগে কখনও দেখা যায়নি।লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন গনি। প্রতিপক্ষ গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির এক ওভারে রুদ্র মূর্তি ধারণ করেন তিনি (Usman Ghani)।
আরও পড়ুন: Durga Revival: শারদীয়া উৎসবের আগেই দশভূজার আরাধনা নদীয়ার কৃষ্ণনগরে
সেই ওভার থেকেই উঠে আসে নজিরবিহীন ৪৫ রান। ওভারে ৫টি ছক্কা ও ৩টি চার মারেন গনি। এর মধ্যে ছিল ২টি নো বল এবং ১টি ওয়াইডও। ওভারের পরিসংখ্যানটি ছিল ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪। অর্থাৎ এই হিসেবে মোট ৪৫ রান ওঠে এর্নির ওভারে। এর আগে পেশাদার ক্রিকেটে এক ওভারে এত রান ওঠেনি। এর্নির ওভারটি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ওভার হিসেবে চিহ্নিত হয়ে থাকল। এদিন উসমান গনি ব্যাট হাতে ঝড় তোলেন গোটা ম্যাচজুড়ে। মাত্র ৪৩ বলে খেলেন ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস (Usman Ghani)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
তাঁর ইনিংসে ছিল ১৭টি ছক্কা এবং ১১টি বাউন্ডারি। স্ট্রাইক রেট ৩৫৫.৮১। তাঁর বিধ্বংসী ইনিংসেই লন্ডন কাউন্টি ১০ ওভারে তোলে ২২৬ রানের পাহাড়প্রমাণ স্কোর।জবাবে খেলতে নেমে গিল্ডফোর্ডের দল নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৫৫ রান। ফলে ৭১ রানের বিশাল জয় তুলে নেয় উসমানদের দল।এই ম্যাচের পর উসমান গনিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট মহলেও। টি-১০ ফর্ম্যাটে এমন বিধ্বংসী পারফরম্যান্স ক্রিকেটের রেকর্ডবুকে পাকাপাকিভাবে জায়গা করে নিল (Usman Ghani)।






