সোনার গয়নায় সেজে উঠলেন বুড়িমা! কৃষ্ণনগরের পুজোয় উপচে পড়া ভক্তদের ভিড়
নিজেদের সংসারের মঙ্গল কামনা ও বিভিন্ন মনস্কামনা নিয়ে ভক্তবৃন্দরা দেবীর শরণাপন্ন হন।
মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী দেবী ‘বুড়িমা’র পুজোকে কেন্দ্র করে এই বছরও লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। কয়েক কেজি সোনার অলংকারে সজ্জিত করা হয়েছে দেবী মূর্তি। ভক্তদের দেওয়া এই দানে অলংকারে সুসজ্জিত হয়ে উঠেছেন দেবী। স্থানীয়দের বিশ্বাস, দেবী অত্যন্ত জাগ্রত। নিজেদের সংসারের মঙ্গল কামনা ও বিভিন্ন মনস্কামনা নিয়ে ভক্তবৃন্দরা দেবীর শরণাপন্ন হন।

আরও পড়ুনঃ Lava Shark 2 4G: ৬৯৯৯ টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫০০০ mAh ব্যাটারি!
দেবীর খ্যাতি শুধু এই রাজ্যেই নয়, জগৎ জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রত্যেক বছর মন্দির প্রাঙ্গণে দেবীর আরাধনায় ছুটে আসে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা, যা এ বছরও নজরকাড়া ভিড় ভক্তদের। ভিড় সামাল দিতে কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ, এছাড়াও সুব্যবস্থাও করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দেবীর কাছে পুজো অর্পণ করার জন্য ভিড় পড়ে যায় ভক্তদের।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
জানা যায়, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন, এরপর তা ছড়িয়ে পড়ে জগৎজুড়ে। চন্দননগরে আলোকসজ্জায় খ্যাতি রয়েছে এই জগদ্ধাত্রী পুজোয়, কিন্তু সাবেকীয়ানার ছোঁয়া রয়েছে নদিয়াতে, কারণ নদিয়ার শান্তিপুর থেকেই শুরু হয়েছিল জগধাত্রী পুজোর। এরপর রাজ বাড়িতে দেবী মূর্তি স্থাপন করে পুজো শুরু করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়, তাই ঐতিহ্যের ছোঁয়া রয়েছে নদিয়ার জগদ্ধাত্রী পুজোয়।
নদীয়ার বুড়িমার মণ্ডপে সকাল থেকে ভক্তদের ভিড় pic.twitter.com/NaKk5waQPY
— TOB DIGITAL (@DigitalTob) October 30, 2025
যার মধ্যে অন্যতম দেবী জগদ্ধাত্রী বুড়িমা। চাষাড়া বারোয়ারির প্রায় ১৮০ বছরের এই পুজোর ঐতিহ্য এখনও নজিরবিহীন ভাবে চলে আসছে। যত দিন যাচ্ছে ততই খ্যাতি ছড়িয়ে পড়ছে গোটা দেশজুড়ে। আগামীকাল বুড়িমার শোভাযাত্রা, এখন থেকেই রয়েছে প্রশাসনিক তৎপরতা। জগদ্ধাত্রী পুজো উৎসবকে কেন্দ্র করে কৃষ্ণনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছে ‘নো এন্ট্রি’, আর প্রত্যেকটি পুজো মণ্ডপে রয়েছে পুলিশি প্রহরা। একপ্রকার বলা যেতেই পারে জগদ্ধাত্রী পুজো উৎসবকে কেন্দ্র করে জমজমাট নদিয়াবাসি।






