রাজ্যের খবর

Defense Strategy: ফোর্ট উইলিয়ামে আড়াই ঘণ্টা বৈঠক, সেনার সঙ্গে আলোচনা সেরেই বিহারের পথে মোদি

Prime Minister Narendra Modi attended a three-day Army Conference at Fort William, Kolkata, to review Eastern border security.

Truth Of Bengal: সোমবার ফোর্ট উইলিয়ামে তিনদিনব্যাপী সেনা সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনা কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি(Defense Strategy)। মোট আড়াই ঘণ্টা সেখানে ছিলেন তিনি। বক্তব্য-বৈঠক শেষে দুপুর ২ টো নাগাদ কলকাতা থেকে আকাশপথে বিহারের উদ্দেশে রওনা দেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সীমান্ত পরিস্থিতি, প্রতিরক্ষা পরিকাঠামো এবং যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়েছে এই সম্মেলনে। সেনা সম্মেলনে যোগ দিতে রবিবার রাতেই কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দলীয় কোনও কর্মসূচি না থাকলেও মোদিকে দেখতে ভিড় ছিল বিজেপি সমর্থকদের। ভিড় দেখে গাড়ি থামিয়ে হাত নেড়ে জনসংযোগ সারেন মোদি। সেখান থেকে তাঁর ২৪ গাড়ির কনভয় পৌঁছয় রাজভবনে। সেখানেই রাত্রিবাস করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজনাথ সিংও। তিনি রাত কাটান ফোর্ট উইলিয়ামে।

আরও পড়ুনঃ Border Abandonment: দুই বাচ্চা সহ অন্তঃসত্ত্বা বাংলাদেশি বৌমাকে পেট্রাপোল সীমান্তে রেখে পালালো কাকা শ্বশুর!

সোমবার সকালে ফোর্ট উইলিয়ামে তিনদিন ব্যাপী সেনা সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী(Defense Strategy)। ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল অনিল চৌহান-সহ বাহিনীর তিন প্রধান-সহ শীর্ষকর্তারা।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

সূত্রের খবর, এই সম্মেলনে আগামী দু’বছরের সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বাহিনীর সংস্কার, রূপান্তর ও পরিবর্তন নিয়ে কথা হয়েছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে(Defense Strategy)। উল্লেখ্য, বিজয় দুর্গে মোদির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একদিকে অশান্ত বাংলাদেশ। অন্যদিকে অস্থির চিন সীমান্ত। তার মধ্যে আবার নেপালে পালাবদল।

Related Articles