রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর আশ্বাসে হাসি ফুটেছে ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডারদের

Chief Minister's assurance of 100 days of work made job card holders smile

The Truth of Bengal: ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র কে বারেবার জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কর্ণপাত করেনি কেন্দ্র সরকার। শুধু ১০০ দিনের কাজের টাকা নয় আটকে রয়েছে আবাস যোজনার ঘরের টাকাও। দিল্লি গিয়ে অবস্থান বিক্ষোভ করলেও কোন সুফল মেলেনি।

যদিও কেন্দ্র কে প্রাপ্য টাকা নিয়ে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই সময়সীমা অতিক্রম করতেই কলকাতায় আটচল্লিশ ঘন্টার জন্য ধন্য মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে ৪৮ ঘন্টা ধরনা মঞ্চের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে ফেব্রুয়ারি ২১ লক্ষ জব কার্ড হোল্ডারদের একাউন্টে টাকা পৌঁছে যাবে বলে আশ্বাস দেন।

আর মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে এখন মুখে হাসি ফুটেছে ১০০ দিনের কাজের সাথে যুক্ত জব কার্ড হোল্ডারদের। তারা জানাচ্ছেন কেন্দ্র সরকার ইচ্ছে করেই তাদের প্রাপ্য টাকা আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী কে। তবে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার্স স্টোক ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে তা শুধু এখন সময়ের অপেক্ষা।

Related Articles