Chief Minister: ৩১ শে জুলাই পুজো কমিটি গুলিকে নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর
মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে প্রশাসনিক মহোদয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকছেন।
Truth of Bengal: আগামী ৩১ জুলাই কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে দুর্গাপূজা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মত এ বছরেও দুর্গাপুজোর আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরে সেপ্টেম্বর মাসের শেষেই পুজো।
[আরও পড়ুনঃ Supreme Court: শিক্ষার নামে মানসিক অত্যাচার! সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ]
আসন্ন উৎসবকে কেন্দ্র করে প্রশাসন থেকে শুরু করে সবটাই যেন সুষ্ঠুভাবে এবং পরিকল্পিতভাবে পদক্ষেপ নেয় তার জন্যই মুখ্যমন্ত্রী ( Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক ডেকেছেন। কলকাতার সমস্ত বড়পুযোগ গুলোর প্রতিনিধিদের থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
পাশাপাশি গোটা প্রশাসন থাকবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ৩১ জুলাই। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে প্রশাসনিক মহোদয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকছেন। তবে এবার দুর্গা পুজোর অনুদান কত হচ্ছে সেটা নিয়েই আগ্রহ বেশি পুজো কমিটির মধ্যে।( Chief Minister)






