রাজ্যের খবর

শিশুদের বিদ্যালয়ের এসিতে আগুন! নেই অগ্নি নির্বাপক যন্ত্র

ধোঁয়া দেখার পরও শিশুদের বের করে না দিয়ে স্কুলে রাখা কেন? সে প্রশ্নও তুললেন অভিভাবকরা।

Truth Of Bengal: হুগলি: রাকেশ চক্রবর্তী: বিপজ্জনক! শিশুদের স্কুলের এসিতে আগুন! বড় বিপদ না ঘটলেও স্কুলে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকার অভিযোগ থাকায় ক্ষুব্ধ স্থানীয় কাউন্সিলর (Hoogly)। ধোঁয়া দেখার পরও শিশুদের বের করে না দিয়ে স্কুলে রাখা কেন? সে প্রশ্নও তুললেন অভিভাবকরা।

আরও পড়ুনঃ Forced Contribution: দীপাবলির উপহার নয়, পকেট কাটা! পার্টিতে যোগ দিতে কর্মচারীদের থেকে ₹১,২০০ বাধ্যতামূলক চাঁদা

উত্তরপাড়া ভদ্রকালী শিবতলায় জি টি রোডের ওপর শিশুদের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এই ঘটনা ঘটে। আগুন দেখে চাঞ্চল্য ছড়ায় বিদ্যালয় চত্বর ও স্থানীয় এলাকায়। জানা যায়, তখন স্কুলের ভিতর শিশুরা ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। প্রাথমিক ভাবে জানা যায়, এসি আউটডোর ইউনিটে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ধোঁয়া আর পোড়ার গন্ধ পেতেই খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন এসে পৌঁছায়। (Hoogly)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

দমকল আধিকারীক কৃপাসিন্ধু দে জানান, তারা এসে আগুনের কোন শিখা দেখতে পাননি। বিদ্যালয়ের বাইরে ইউনিটে আগুন লাগে। শিশুরা তখন ভিতরেই ছিল। স্কুল কর্তৃপক্ষের দাবি, শিশুরা যে ঘরে ছিল সেখানে কোন সমস্যা হয়নি। আর সে সময় অভিভাবকরাও না আসায় তাদের বের করা হয়নি। তারা সুরক্ষিতই ছিল। স্কুলে অগ্নি নির্বাপন কোন ব্যবস্থা নেই। (Hoogly)

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উত্তরপাড়ার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস মুখোপাধ্যায়। তিনি বলেন, “তিন বছর ধরে স্কুল চলছে। কোন অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন করা হয়নি? স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।” (Hoogly)

Related Articles