রাজনীতিরাজ্যের খবর
Trending

চতুর্থ দফা ভোটের আগে রবিবার জোড়া সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Chief Minister Mamata Banerjee held a joint meeting on Sunday

The Truth of Bengal : সোমবার সারা দেশ জুড়ে চতুর্থ দফা ভোট। আর তার আগেই রবিবার জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর লোকসভা রবিবার প্রচন্ড ব্যাস্ত থাকবে। একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী দুজনেরই ব্যারাকপুর লোকসভায় সভা রয়েছে।  রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভাটি করবেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙায়। ঘটনাচক্রে, রবিবারই ওই লোকসভা এলাকায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাটপাড়ায় এদিন বিজেপি প্রার্থী অর্জুনের হয়ে প্রচার করতে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

বিগত কিছু দিন ধরেই রাজ্যে বিজেপি হেভিওয়েটদের আনাগোনা বেড়েছে। যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির হয়ে প্রচার করতে দেখা যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। তারপরে অগ্নিমিত্রা পালের হয়েও প্রচারে করতে দেখা যায় তাকে। রবিবার একই দিনে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে জনসভা করবেন মমতা। আমডাঙা বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার আরও একটি জনসভা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় জনসভাটি করবেন উলুবেড়িয়া লোকসভায়। মূলত উলুবেড়িয়া লোকসভার অধীনে আমতায় এই সভা করবেন মুখ্যমন্ত্রী। উলুবেড়িয়া লোকসভার তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে তিনি রবিবার এই সভা করবেন তিনি। ২০১৯ সালে ব্যারাকপুরে জয় পায় বিজেপি। তৃণমূলের কাছ থেকে ব্যারাকপুর বিজেপি ছিনিয়ে নিলেও ২০০৯ সাল থেকে পর পর চার বার উলুবেড়িয়াতে জয় পেয়েছে তৃণমূল।

Related Articles