রাজ্যের খবর

Fertilizer Blackmarketing: আমনের আগে সারে নজরদারি, কালোবাজারি রুখতে ময়দানে কৃষি দফতর

Ahead of the Aman season, agriculture officials in Bankura conduct surprise inspections to prevent fertilizer blackmarketing

Truth Of Bengal: সামনেই আমনের মরসুম। মরসুম শুরু হলেই সারের কালোবাজারি যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। তবে এবার সেই কালোবাজারি ঠেকাতে তৎপর হল বাঁকুড়ার কৃষি দফতর(Fertilizer Blackmarketing)। দোকানে দোকানে হানা দিয়ে সারের দাম ও স্টক মিলিয়ে দেখলেন কৃষি আধিকারিকেরা। আমনের মরসুমে রাসায়নিক সারের কালোবাজারি কোনো নতুন ঘটনা নয়।

[আরও পড়ুন:  Kasba Incident: কসবা কাণ্ডে গ্রেফতার আরও ১, এবার পুলিশের জালে নিরাপত্তারক্ষী]

ফি বছর আমনের মরসুম শুরু হলেই সারের কালোবাজারি শুরু হয় বাঁকুড়া জেলা জুড়ে। কোথাও রাসায়নিক সারের কৃত্রিম অভাব তৈরী করে গোপনে বেশি দামে শুরু হয় সার বিক্রি কোথাও আবার ঘুরপথে বেশি দামে সার পৌঁছে দেওয়া হয় চাষির কাছে(Fertilizer Blackmarketing)। সারের এই কালোবাজারি রুখতে এবার মরসুম শুরুর আগেই ময়দানে নামলো বাঁকুড়া জেলার কৃষি দফতর।

FB link: https://www.facebook.com/truthofbengal

বাঁকুড়ার অন্যতম কৃষি প্রধান ব্লক কোতুলপুরে একের পর এক দোকানে হানা দিয়ে কৃষি আধিকারিকরা এ ব্যাপারে ব্যবসায়ীদের কড়া নির্দেশ দেওয়ার পাশাপাশি মিলিয়ে দেখলেন সারের দাম ও মজুত থাকা সারের পরিমাণ(Fertilizer Blackmarketing)। মরসুমে জুড়ে এই নজরদারি চলবে বলে জানিয়েছেন কৃষি আধিকারিকরা।

Related Articles