মসনদের লড়াইরাজনীতিরাজ্যের খবর
Trending

রবিবার জোড়া প্রচারসভা অভিষেকের  

Sunday twin campaign

The Truth of Bengal : রবিবার পশ্চিমবঙ্গে প্রচারের ঢল নামতে চলছে। একদিকে প্রধানমন্ত্রী, একদিকে মুখ্যমন্ত্রী এবং আবার রবিবার সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই নির্বাচনে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কোনো দল। চতুর্থ দফার ভোটে ভাল ফল করতে রবিবার জোড়া প্রচারসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফার ভোট সোমবার, তার আগে রবিবার জোড়া সভা করবে তৃণমূলের সেকন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর প্রথম সভাটি হবে বনগাঁ লোকসভা এলাকায়। এই লোকসভা আসনে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর । তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে বিশ্বজিৎ দাসকে। ২০১৯ সালের লোকসভা ভোটে এই আসনে পরাজয় হয় তৃণমূলের।

তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি। বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম সভাটি করবেন। অভিষেকের পরবর্তী সভাটি হবে হাওড়া লোকসভার বালি বিধানসভা এলাকায়। এখানে চতুর্থ বারের জন্য তৃণমূল প্রার্থী করেছে প্রসূন বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করবেন। তাঁর সঙ্গে লড়াই বিজেপির রথীনের। অপর দিকে রবিবার জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন তৃণমূল নেত্রী প্রথম সভাটি করবেন ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙায়। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে জনসভা করবেন মমতা। পাশাপাশি, মমতা দ্বিতীয় জনসভাটি করবেন উলুবেড়িয়া লোকসভার তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে।

 

Related Articles