রাজ্যের খবর

Station Neglect Malda: নেতাজীর স্মৃতিবাহী বুলবুলচন্ডি স্টেশন আজ সমাজবিরোধীদের আখড়া!

সংস্কার না হওয়ায় সেই স্টেশন সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছে।

Truth of Bengal: মালদার ঐতিহ্যবাহী বুলবুল চন্ডি স্টেশনের অবস্থা অত্যন্ত বেহাল। জরাজীর্ণ পরিত্যক্ত স্টেশন দিয়ে যাঁরা যাতায়াত করেন তাঁরা এই ভগ্নপ্রায় অবস্থা দেখে হতবাক (Station Neglect Malda)। সংস্কার না হওয়ায় সেই স্টেশন সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছে। বিজেপি সাংসদ কেন রেলমন্ত্রকের কাছ থেকে অর্থ বরাদ্দে ব্যর্থ,সেই প্রশ্নও তুলছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

উনিশে বিজেপি সরকার ক্ষমতায় আসার জন্য নানা প্রতিশ্রুতি দেয়। কেন্দ্রের নেতারা কথা দেন,  উত্তরবঙ্গের  উন্নয়নে ঢালাও সাহায্য করা হবে।কিন্তু কোথায় কী ? কথা দিয়ে কথা না রাখার ভুরিভুরি নজির মিলছে।কেন্দ্রীয় বঞ্চনার  মাঝে দেখা যাচ্ছে রাজ্যের বহু রেলস্টেশনই বেহাল হয়ে পড়েছে।যারমধ্যে অন্যতম হল মালদার বুলবুল চন্ডি স্টেশন। ১৯০৫ সালে মালদার বুলবুলচন্ডীতে রেল লাইন পাতার কাজ শুরু হয়। ১৯০৮ সাল থেকে সেই লাইনে শুরু হয় ট্রেন চলাচল। একসময় বহু মানুষ বুলবুলচন্ডী স্টেশন থেকে ট্রেন ধরতেন। কিন্তু ঐতিহ্যবাহী এই ষ্টেশন এখন শুধুই অতীত। বহু বছর ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। মাঝেমধ্যে চলাচল করে  মালবাহী ট্রেন।

আরও পড়ুন: Bollywood Comedy:বক্স অফিসে বাজিমাত, দেশে ১০০ কোটি পার ‘হাউসফুল ৫’-এর

এক সময় বুলবুলচন্ডী রেল স্টেশন বেশ জমজমাট ছিল।  চলাচল করত যাত্রীবাহী ট্রেন । যাত্রীদের আনাগোনা লেগে ছিল। ২০১৫ সালের পর থেকে আর কোনও যাত্রীবাহী ট্রেন চলে না। স্টেশন পরিত্যক্ত, জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।  একসময় এই স্টেশন সংলগ্ন এলাকা দিয়ে যাতায়াত করেন নেতাজী সুভাষ চন্দ্র বসু।নেতাজীর স্মৃতিধন্য সেই বুলবুলচন্ডি স্টেশনের অব্যবস্থা নিয়ে জনরোষ বাড়ছে (Station Neglect Malda।যেখানে অমৃত ভারত প্রকল্পের নামে বড় বড় স্টেশন করা হচ্ছে,সেখানে ঐতিহ্যবাহী এই স্টেশনের প্রতি কেন নজর দেওয়া হচ্ছে না ?প্রশ্নটা তুলছে এলাকার মানুষ।

Truth of Bengal FB Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

বুলবুলচন্ডি স্টেশনেঝোপঝাড়, জঙ্গলে ঢেকে গেছে। পরিত্যক্ত স্টেশন সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছে।  যাত্রীরা  চান শতাব্দীপ্রাচীন এই স্টেশন নতুন করে সংস্কার করে, নতুন রূপে চালু করা হোক। তাহলে হবিবপুর, বামনগোলা ও পুরাতন মালদা ব্লকের সাধারণ মানুষ উপকৃত হবেন। এই বিষয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন,সাধারণ মানুষের দাবী যুক্তিযুক্ত। তাই তিনি বুলবুলচন্ডী রেল স্টেশন সংস্কারের জন্য গত মাস তিনেক আগেই গুয়াহাটি কনফারেন্স হলে আয়োজিত জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটির কাছে প্রস্তাব রেখেছেন।এই কথা শুনে যাত্রীদের প্রশ্ন,কাজের কাজ কোথায় কিভাবে হচ্ছে ? বিগত ১১বছর ধরে  বিজেপি সরকারের ঘুম ভাঙেনি।কবে  কেন্দ্রের বিজেপি সরকার, নেতাজীর স্মৃতিধন্য এই  বেহাল স্টেশনের হাল ফেরাবে,সেই প্রশ্ন বড় করে উঠছে।

Related Articles