রাজ্যের খবর

Crime Shocker: স্ত্রী ও ৪ বছরের মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা! হুগলি কাণ্ডে কী বলছে পুলিশ

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পায়েলের স্বামী কাশীনাথ চট্টোপাধ্যায়কে (৩২) হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Truth Of Bengal: বাড়ি থেকে উদ্ধার মা-মেয়ের রক্তাক্ত দেহ (Crime Shocker)! বুধবার সকালে হুগলির উত্তরপাড়ার ভদ্রকালী এলাকায় ঘটনাটি ঘটেছে। একটি বাড়ি থেকে বছর ২৫-এর পায়েল চট্টোপাধ্যায় ও তাঁর ৪ বছরের ছোট্ট মেয়ে অদ্রিতা চট্টোপাধ্যায়ের দেহ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পায়েলের স্বামী কাশীনাথ চট্টোপাধ্যায়কে (৩২) হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: Station Neglect Malda: নেতাজীর স্মৃতিবাহী বুলবুলচন্ডি স্টেশন আজ সমাজবিরোধীদের আখড়া!]

পুলিশের অনুমান, ছুরি দিয়ে মেয়ে ও স্ত্রীকে খুন করার পর আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন কাশীনাথ (Crime Shocker)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। চন্দননগর কমিশনারেটের ডিসিপি জানান, ‘সকালবেলা খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তরপাড়া থানার পুলিশ। তারা তিনজনকে উদ্ধার করে। তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, একটি কারখানায় কাজ করেন কাশীনাথ। গত দুবছর ধরে স্ত্রী ও ছোট মেয়ের সঙ্গে হুগলির ওই এলাকার ভাড়া বাড়িতে থাকতেন তিনি। তাঁদের সাত বছরের আর একটি মেয়ে সৃজিতা চট্টোপাধ্যায় মামার বাড়িতে থাকে। এই ভয়ঙ্কর ঘটনার দিন বাড়িতে পায়েলের মা মামনি চট্টোপাধ্যায়ও ছিলেন। এদিন তিনিই প্রথম ঘরে ঢুকে দেখেন তাঁদের দেহ পড়ে রয়েছে।

এই ঘটনার পর মামনি বলেন, ‘প্রতিদিন সকালে আমাকে জামাই ডাকতে আসে। কিন্তু আজ সকালে না আসায় আমার সন্দেহ হয়। তার পর ওদের ঘরে গিয়ে দেখি এই অবস্থা। প্রত্যেকের শরীরেই আঘাতের চিহ্ন ছিল। কাল রাতে ওদের মধ্যে কোনও ঝগড়া অশান্তি হয়নি। আমি সকালে ভাইকে খবর দিই। ভাই আসার পর পুলিশকে খবর দেওয়া হয়। কী করে এমন ঘটনা ঘটল তা এখনও বুঝে উঠতে পারছি না।

FB POST: https://www.facebook.com/share/v/1FHWrVHB7P/

পায়েলের মামা বলেন, ‘আমার ভাগ্নির দুই মেয়ে। বড় মেয়ে দিদির কাছে থাকে আর ছোট মেয়ে ভাগ্নির কাছেই থাকে। তবে পরিবারে কী অশান্তি হয়েছে, সেটা বলতে পারব না। সকালে খবর পেয়ে এসে দেখি ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে‌। আমাদের সন্দেহ, ভাগ্নি ও নাতনি ঘরের মধ্যে ঘুমোচ্ছিল। সেই সময় জামাই নিজে ওদেরকে খুন করে।

Related Articles