Bomb Recovery: খরগ্রামে উদ্ধার হল ব্যাগ ভর্তি তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য
Bomb Recovery in Murshidabad’s Khargram: Police seized a bag full of crude bombs near a canal in Parulia Purnia field, creating panic in the area.
Truth Of Bengal: গতকাল রাতে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত পারুলিয়া পূর্নিয়া মাঠে ক্যানেলের কাছে একটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয় এলাকায়( Bomb Recovery)। পুলিশ সুত্রে জানাযায়, গতকাল মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত পারুলিয়া পূর্নিয়া মাঠে ক্যানেলের কাছে একটি ব্যাগে বোমা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি যায় পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বোম গুলো এক জায়গা থেকে অন্য জায়গা সরানো হচ্ছিল সেই সময়ই জানাজানি হতেই ব্যাগ রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অনুমান পুলিশের।
[আরও পড়ুনঃ India China Relations: ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে ভারত-চিন, মোদি-জিনপিং বৈঠকে বাড়ছে জল্পনা]
ঘটনার পর ঘটনাস্থলে ঘিরে রাখে পুলিশ। শুক্রবার বোম গুলিকে সাবধানতার সাথে নিষ্ক্রিয় করল মুর্শিদাবাদ জেলা পুলিশের বোম স্কোয়াড টিম(Bomb Recovery)। পুলিশ সুত্রে আরো জানাযায়, কে বা কারা এই বোমগুলি মজুদ করেছিল সেই বিষয়ে তদন্ত করে দেখছে খড়গ্রাম থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা সুত্রে জানাযায়, এলাকায় উত্তেজনার সৃষ্টির জন্যই কিছু অসাধু মানুষজন এই ধরনের ঘটনা ঘটিয়েছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
মুর্শিদাবাদ পুলিশ প্রতিনিয়ত এলাকার সমস্ত দুষ্কৃতিদের কড়া ভাষায় বার্তা দিচ্ছে কোনভাবেই বোম আগ্নেয়াস্ত্র ব্যবহার তো দূরের কথা মজুত যেন না করে রাখে(Bomb Recovery)। এছাড়া প্রতিনিয়ত মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকেই উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। এবার খরগ্রাম থানার তৎপরতায় উদ্ধার হল ব্যাগ ভর্তি তাজা বোমা।






