রাজ্যের খবর

Body Found: মুর্শিদাবাদের রানীনগরে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

Missing youth’s body recovered after boat capsized at Kargil Ghat; extensive dive search and rescue operation concludes in Murshidabad tragedy.

Truth Of Bengal: কার্গিল ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনার একদিন পর নিখোঁজ যুবকের মৃতদেহ ভেসে উঠলো নদীতে। গতকাল থেকে প্রশসনের পক্ষ থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোর পর(Body Found)। আজ সকালে স্থানীয়রা মৃতদেহ ভাসতে দেখে। তারপর ডুবুরি নামিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় রানীনগর থানার পুলিশ।

[আরও পড়ুনঃ নেপালে আইনশৃঙ্খলার ভরাডুবি! শোরুমে ঢুকে টিভি-ফ্রিজ লুট, দেখুন ভিডিয়ো]

উল্লেখ্য, গতকাল সাতসকালে নৌকা ডুবে নিখোঁজ এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নৌকাটিতে প্রায় ৩০-৩৫ কৃষক ছিলেন বলে জানা গিয়েছে(Body Found)। তারা চরের জমিতে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। নৌকায় অতিরিক্ত যাত্রী থাকার জন্য এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকার ও বিশাল পুলিশ বাহিনী।

FB POST:https://www.facebook.com/truthofbengal

স্থানীয় সুত্রে জানাযায়, নিখোঁজ যুবকের নাম সুজন সেখ, বাড়ি রানীনগর থানার রামনগর এলাকায়। মঙ্গলবার সকালে কাতলামারি কারগিল ঘাট থেকে অপর পারে যাওয়ার সময় একটি নৌকা উল্টে যায়(Body Found)। নৌকাটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন বলে জানাযায়। তাদের মধ্যে অধিকাংশকে স্থানীয় বাসিন্দা ও পুলিশ উদ্ধার করে।

একজন এখনও নিখোঁজ বলে জানাযায়। ঘটনা জানাজানি হতেই নদীর তীরে ভীড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিখোঁজ সুজন সেখের পরিবারের লোকজন ঘটনার পর ঘটনাস্থলে ছুটি আসে(Body Found)। প্রশাসনের তরফ থেকে ডুবুরি আনা হয়। অবশেষে ঘটনার একদিন পর বুধবার কাকভোরে মৃতদেহ ভাসতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। নৌকায় চেপে কাজে যাওয়ার সময় এমন মর্মান্তিক ভাবে মৃত্যু হবে তা ভাবতে পারেনি পরিবারের সদস্যরা। ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles