রাজ্যের খবর

বাড়িতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক মহিলা, ধৃত যুবক!

পুলিশ ও স্থানীয়দের সাহায্যে মহিলাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Truth Of Bengal: হুগলি: রাকেশ চক্রবর্তী: মর্মান্তিক! অচেনা যুবকের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক মহিলার দেহ। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড কালিপুর মৈসালপাড়া শাশ্বত বায়েন নামে এক যুবকের বাড়ি থেকে বছর ৩৫ এর এক মহিলাকে রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা অ্যাম্বুলেন্স ডাকেন। খবর দেন ডানকুনি থানায়। পুলিশ ও স্থানীয়দের সাহায্যে মহিলাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ জয়পুর হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত অন্তত সাত

যুবকের প্রতিবেশী দম্পতি জানান, স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর থেকেই প্রায় দিন নতুন মহিলা বাড়িতে নিয়ে আসতেন যুবক।গভীর রাতে দুটো- তিনটের সময় বেল বাজাতো। রোজ চিৎকার চেঁচামেচি আর কুকথায় অতিষ্ঠ ছিল প্রতিবেশীরা। রবিবার রাত দশটার পর একই রকম কান্ড ঘটে। কিন্তু সেটা বাড়াবাড়ি রকমের হওয়ায় প্রতিবেশিরা গিয়ে দেখে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পরে রয়েছেন অপরিচিত মহিলা। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হতে পারে বলে মনে হচ্ছে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

স্থানীয় তৃণমূল কাউন্সিলর সূর্য দে খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি বলেন, “শাশ্বত বায়েন এলাকার মানুষকে উত্যক্ত করতো, মহিলাদেরকে নিয়ে কুমন্তব্য করতো, ওর জ্বালাতনে অতিষ্ঠ এলাকাবাসী। আমি খবর পেয়ে এসে দেখি ওর ঘরে মহিলা মুখ থুবরে পরে আছেন। শ্বাশতকে পুলিশ ধরে নিয়ে যায়। আমি ওর কঠোর শাস্তি দাবি করছি।”

নিজেদের মধ্যে অশান্তির সময় মাথা ঠুকে দেওয়ায় মহিলা গুরুতর জখম হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান।  তবে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে। আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।

Related Articles