Drug Arrest: বিপুল পরিমাণ লিকুইড ড্রাগস সহ গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী রবীন্দ্র যাদব
Rabindra Yadav, a notorious criminal from Hooghly, was arrested by Uttarpara Police with a large quantity of liquid drugs.

Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: বিপুল পরিমাণ লিকুইড ড্রাগস সহ ধৃত কুখ্যাত দুষ্কৃতি রবীন্দ্র যাদব । দীর্ঘদিন ফেরার থাকার পর সম্প্রতি এলাকায় ফিরেছিল রবীন্দ্র যাদব। এর আগেও একাধিকবার ভয় দেখিয়ে তোলাবাজি সহ অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিল রবীন্দ্র যাদব । পরবর্তী সময় পুলিশের চাপে এলাকা ছাড়তে বাধ্য হয় এই কুখ্যাত দুষ্কৃতী । সম্প্রতি উত্তরপাড়া থানা এলাকায় পরপর একাধিক অপরাধের ঘটনা ঘটে। তারমধ্যে কানাইপুরে পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর খুনের ঘটনা রাজ্যজুড়ে তোলপাড় পড়ে যায় । সেই মামলায় গ্রেপ্তার হয় কোন্নগর কানাইপুর এলাকার বাম জমানার কুখ্যাত সমাজ বিরোধী ভোলানাথ দাস ওরফে বাঘা। একসময়ের হিন্দমোটর গাড়ি কারখানার শ্রমিকের ছেলে রবীন্দ্র যাদব কম বয়সেই একাধিক অপরাধে জড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ কালীঘাটে পুলিশের অফিসের বিশ্বকর্মা পুজোয় মুখ্যমন্ত্রী
বেশ কয়েকবার পুলিশ তাকে গ্রেফতার করলে পুলিশের চাপে এলাকা ছেড়ে পালিয়ে যায়। সূত্র মারফত জানা যায় বিভিন্ন সময়ে দিল্লি, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে শ্রমিকের কাজ করছিল রবীন্দ্র যাদব । সম্প্রতি সে আবারও এলাকায় ফেরে । বিশ্বস্ত সোর্স মারফত সোমবার রাতের দিকে পুলিশ খবর পায় রবীন্দ্র যাদব সহ বেশ কয়েকজন কে কোন্নগর আর কে রোডে ঘোরাঘুরি করতে দেখা গেছে । পুলিশে সাদা পোশাকের একটি টিম ওই এলাকায় পৌঁছলে তাদের দেখে বেশ কয়েকজন পালিয়ে গেলেও কুখ্যাত দুষ্কৃতী রবীন্দ্র যাদব কে ধরে ফেলে উত্তরপাড়া থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় ফেনসিডিল জাতীয় বিপুল পরিমাণ লিকুইড ড্রাগস।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
এই বিপুল পরিমাণ লিকুইড ড্রাগস ডিলিং এর জন্যই রবীন্দ্র যাদব এলাকায় ঢুকেছিল বলেই মনে করছে পুলিশ । এই গ্রেফতারি বড় সাফল্য হিসেবে দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেট । মঙ্গলবার রবীন্দ্র যাদব কে চুঁচুড়া আদালতে পেশ করা হলে তাকে ৪দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয় । এই বিপুল পরিমাণ লিকুইড ড্রাগস ডিলিং সহ আরো কোন অপরাধ সংগঠিত করার উদ্দেশ্য ছিল কিনা রবীন্দ্রর তা খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি তার এই অপরাধ জগতে আর কার কার সাথে যোগাযোগ আছে তা খতিয়ে দেখা হবে পুলিশ রিমান্ডে থাকাকালীন বলেই জানা গেছে।






