রাজ্যের খবর

Mamata Banerjee: ভোটের আগে অ্যাকশন কেন? কমিশনকে নিশানা মমতার

বাংলার মানুষ নিজের অধিকার হরণ করতে দেবে না, বিজেপি সরকারকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Truth of Bengal:আগামী বছরই ভোট রয়েছে। বিধানসভা ভোটের আগে বড় বিতর্ক তৈরি করেছে,এসআইআর ইস্যু।ভোটার  তালিকা সংশোধনের মাঝে এই নাগরিক অধিকার হরণের গুরুতর অভিযোগ উঠছে। কেন ভোটার কার্ড,আধারকার্ড,রেশনকার্ড থাকা সত্ত্বেও বাংলার নাগরিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হবে।(Mamata Banerjee)

[আরও পড়ুনঃ TCS Salary Hike: টিসিএস-এর বড় ঘোষণা, বেতন বাড়ছে ৮০ শতাংশ কর্মীর]

এই প্রশ্ন তুলে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আবারও মুখর হলেন ঝাড়গ্রামের সভা থেকে। মমতার সাফকথা,ভোটের সময় কমিশনের এক্তিয়ারে চলে যায় সবকিছু। কিন্তু ভোটের আগে কেন কমিশন রাজ্যের অফিসারদের শাস্তি দিচ্ছে ?সম্প্রতি রাজ্যের ৪ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই  প্রসঙ্গ তুলে আবারও কেন্দ্রীয় নির্বাচনী পরিচালন সংস্থাকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার আদিবাসী দিবসের সূচনা করে ভোটার তালিকা নিয়ে সাধারণ মানুষকে সতর্কবার্তা দেন তিনি। ঘুরপথে এনআরসি লাগু করার বিরুদ্ধে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকায় সবার নাম আছে কিনা তা দেখে নেওয়ার জন্য জঙ্গলবাসীকে আবেদন করেন।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

ভোটার তালিকায়  নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠানোর চক্রান্ত।” বাংলার মানুষ নিজের অধিকার হরণ করতে দেবে না, বিজেপি সরকারকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাইশে শ্রাবণ,রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। ভিড়েঠাসা ঝাড়গ্রামের সভায় গুরুদেবের ভাষা-কৃষিকে সম্মান জানিয়ে বিজেপিকে তোপ দাগেন মমতা। সম্প্রতি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডলে একটি বার্তায় লিখেছিলেন, ‘বাংলা নামে কোনও ভাষা নেই।’ ঝাড়গ্রামের সভায় ১৯১২ সালের দশ টাকার নোটের ছবি তুলে ধরে তিনি বুঝিয়ে দেন,ধ্রুপদী ভাষার প্রাচীনত্ব ও গুরত্ব বুঝিয়ে বাঙালির অস্তিত্ব রক্ষায় জীবন বাজি রেখে লড়াই করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন প্রজন্মকে ভাষা স্বাধীনতা রক্ষার অঙ্গীকার করার আহ্বান জানানোর পাশাপাশি দিল্লির চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)

 

Related Articles