রাজ্যের খবর

ছাত্রীর ওপর অ্যাসিড হামলা! অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক

এক নাবালিকা ছাত্রীকে সম্প্রতি গত কয়েক মাস ধরে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল প্রতিবেশী এক যুবক। তাঁর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ওই বিদ্যালয় শিক্ষার্থী ও তার পরিবারের লোকেরা।

Truth Of Bengal:  বসিরহাট: মন্টু সাহাজী: ফের আক্রান্ত এক ছাত্রী। প্রতিশোধ নেওয়ার জন্য তাঁর ওপর অ্যাসিড হামলা হয়েছে। এমনই অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে। (North 24 Pargana)

আরও পড়ুনঃ হিমাচল প্রদেশে ধসে চাপা পড়ে মৃত অন্তত ১৫, শোকপ্রকাশ রাষ্ট্রপতির

জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার (North 24 Pargana) বসিরহাট মহকুমার মিনাখাঁ থানা এলাকার এক নাবালিকা ছাত্রীকে সম্প্রতি গত কয়েক মাস ধরে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল প্রতিবেশী এক যুবক। তাঁর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ওই বিদ্যালয় শিক্ষার্থী ও তার পরিবারের লোকেরা। অভিযোগ, এমন অবস্থায় ওই ছাত্রীর মোবাইলে বিভিন্ন খারাপ এসএমএস পাঠাতো যুবক। তাকে নানান রকম ভাবে হুমকি দেওয়া হতো।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

অভিযোগ, গত কয়েকদিন ধরে এইরকম ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে ওই ছাত্রীর ঘরের জানালার ওপরের ঘুলঘুলি দিয়ে অ্যাসিড ছুড়ে মারে। ঘটনায় গুরুতর আহত হয় ওই নাবালিকা। পরিবারের লোকেরা রাতেই প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে, তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই মেয়েটি। পরিবারের দাবি, এর আগেও ওই যুবক অ্যাসিড হামলা করে, তবে ব্যর্থ হয়। সেই বিষয়ে যুবকের বাবা ও পরিবারের সদস্যদের জানানো হয়। কিন্তু তাঁরা কোন ব্যবস্থা নেননি। এখন এই স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানানো হয়। অভিযুক্তকে গ্রফতার করে পুলিশ। (North 24 Pargana)

Related Articles