Uncategorized

Mohun Bagan: ডুরান্ডে মহামেডানকে হারিয়ে জয় দিয়েই অভিযান শুরু করতে মরিয়া মোহনবাগান

এই মুহূর্তে বিদেশিহীন দল হয়ে শক্তিশালী ডায়মন্ডহারবারের বিপক্ষে‌ ম্যাচ হারলেও যথেষ্ট ভাল লড়াই করেছিল।‌

Truth of Bengal: বৃহস্পতিবার শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে তাদের প্রথম ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে বাগানের প্রতিপক্ষ মেহেরাজউদ্দিনের মহামেডান স্পোর্টিং। যারা এই মুহূর্তে বিদেশিহীন দল হয়ে শক্তিশালী ডায়মন্ডহারবারের বিপক্ষে‌ ম্যাচ হারলেও যথেষ্ট ভাল লড়াই করেছিল।‌ কাজেই মহামেডানকে কখনই হাল্কাভাবে নিতে নারাজ‌ সবুজ-মেরুনের সহকারী কোচ বাস্তব রায়।  হোসে মোলিনার অনুপস্থিতিতে যাঁর হাতেই থাকবে বাগানের রিমোট কন্ট্রোল (Mohun Bagan)।

আরও পড়ুন: Krishnanagar Artist: বাংলাদেশে পৌঁছচ্ছে কৃষ্ণনগরের রানার হাতের তৈরি বঙ্গবন্ধুর মূর্তি

মহামেডান ম্যাচের আগে বুধবার রাজারহাটে সেন্টার অফ এক্সিলেন্ট আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বাস্তব রায় ও দলের গোলরক্ষক বিশাল কায়েথ। সেই সাংবাদিক সম্মেলন থেকেই বাগান কোচ বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রীয়া জানাতে গিয়ে বলেন, ‘আমরা মহমেডানকে কোনওভাবেই হাল্কাভাবে নিচ্ছি না। ওরা প্রথম ম্যাচে ডায়মন্ড হারবারের বিপক্ষে ম্যাচে হারলেও যথেষ্ট ভাল লড়াই করেছে। এবং ওদের দলে এই মুহূর্তে কোনও বিদেশী নেই‌ কাজেই‌ তরুণ স্বদেশী ফুটবলার নিজেদের সামর্থ্য অনুযায়ী লড়াই করার চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় কথা হল ওরা একটা টিম হিসেবে ডায়মন্ড হারবারের বিপক্ষে লড়াই করেছে। ব্যক্তিগত কোনও খেলোয়াড়ের ওপর নির্ভর করেনি। মাথায় রাখতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।‌ কাজেই মহামেডানকে গুরূত্ব না দেওয়ার কোনো কারণ নেই। এছাড়া আর একটা বিষয় হল, ওরা ইতিমধ্যে একটা ম্যাচ খেলে ফেলেছে, সেখানে আমরা বৃহস্পতিবার প্রথম ম্যাচ খেলব। তবে এইটুকু বলতে পারি আমরা যখন মাঠে নামব, তখন পুরোপুরি ম্যাচ জেতার জন্য তৈরি হয়েই মাঠে নামব। আর চলতি বছরের ডুরান্ডের সূচি যেভাবে তৈরি করা হয়েছে, তাতে একটা ম্যাচ না জিতলেই পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। সুতরাং জয় আমাদের পেতেই হবে (Mohun Bagan)।’

মহমেডানের বিপক্ষে তাঁর দলের প্রথম একাদশ কেমন হবে, এবং দলের অন্যতম সেরা উইঙ্গার মনবীর সিং এই ম্যাচে খেলবেন কি না জানতে চাওয়া হলে বাগান কোচ জানান, ‘মনবীরের মাসলে হাল্কা চোট আছে, আমরা ওকে মহমেডানের বিপক্ষে ম্যাচে খেলার কি না তার ম্যাচের দিন সকালে ওর চোটের অবস্থা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এবং আমার চূড়ান্ত দল কি হবে তাও সেই সময় ঠিক করব (Mohun Bagan)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

বাস্তবের মতো এই ম্যাচকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন দলের অন্যতম সিনিয়র গোলরক্ষক বিশাল কায়েথ। মহমেডানের বিপক্ষে ম্যাচের আগে বাগানের শেষ প্রহরী বলেন, ‘আমার কাছে প্রতিটা ম্যাচেই সমান গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব আমার সেরা পারফরম্যান্স টাই তুলে ধরতে।’ আইএসএলে ম্যাচে বাগানের রক্ষণের দায়িত্ব দারুণভবে সামলে ছিলেন রডরিগেজ ও টম। এমনকি নেই শুভাশিষ-ও। সেক্ষেত্রে কি সবুজ-মেরুন রক্ষণভাগ চাপে পড়বে কি না, জানতে চাইলে বাগানের শেষ প্রহরী জানান, ‘যাঁরা এই ম্যাচে নেই তাঁদের নিয়ে ভেবে লাভ নেই। বরং তাঁদের বদলে মহামেডান ম্যাচে যাঁরা রক্ষণভাগ সামলাতে মাঠে নামবেন তাঁরাও নিজেদের সেরাটাই দেবেন। এবং  এদের সকলের সঙ্গে বিগত বছরগুলিতে একসঙ্গে অনুশীলন করার সুবাদে বোঝাপড়াও ভাল। আশাকরি কোনো অসুবিধা হবে না (Mohun Bagan)।’

Related Articles