Uncategorized

Illegal Immigration: নদীয়ায় বড় সাফল্য চাপড়া থানার পুলিশের, গ্রেফতার বাংলাদেশ অনুপ্রবেশকারী ও দালাল

ধৃতদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ এবং পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে মামলা রুজু হয়েছে

মাধব দেবনাথ,নদিয়া: নদিয়ার চাপড়া থানার পুলিশের তৎপরতায় অনুপ্রবেশ ও পাচারচক্র রুখে বড় সাফল্য মিলল। সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবক ও এক দালালকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ এবং পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে মামলা রুজু হয়েছে (Illegal Immigration)।

আরও পড়ুন: Vice President: উপরাষ্ট্রপতি পদে নির্বাচন, প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি যুবকের নাম রাসেল ইসলাম। তিনি বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা। কয়েক মাস আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে সে। এরপর ভুয়ো আধার কার্ড তৈরি করে বিভিন্ন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতে থাকে। অবশেষে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করার সময় মঙ্গলবার রাতে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শিকড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ (Illegal Immigration)।

এই পাচারচক্রে সহায়তা করছিলেন স্থানীয় এক দালাল। তাঁর নাম আব্দুল সালাম মণ্ডল। তিনিও শিকড়া গ্রামের বাসিন্দা। তদন্তে জানা গিয়েছে, রাসেলকে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাঠানোর দায়িত্ব ছিল তারই। জিজ্ঞাসাবাদে ধৃত দালাল নিজেই এই তথ্য স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এই দুই অভিযুক্তকে বুধবার কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে জেলা পুলিশের এক বিশেষ দল। সীমান্ত এলাকায় এই ধরনের বেআইনি অনুপ্রবেশ এবং পাচারচক্র রুখতে আরও কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন (Illegal Immigration)।

Related Articles