Vice President: উপরাষ্ট্রপতি পদে নির্বাচন, প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন
Indian Vice President Jagdeep Dhankhar resigns; President accepts the resignation.
Truth Of Bengal: চলতি সপ্তাহের সোমবার রাতে হঠাৎ করেই ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন (Vice President)। ইতিমধ্যেই পদত্যাগ পত্র গৃহীত হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক। এরপরেই নতুন করে উপরাষ্ট্রপতি নির্বাচনের দামামা বেজে গেল। কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়ম মত প্রস্তুতি শুরু করল। বিষয়টি নিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।
উপরাষ্ট্রপতি পদে নির্বাচন, প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশনের pic.twitter.com/DgA58JymQV
— TOB DIGITAL (@DigitalTob) July 23, 2025
[আরও পড়ুন: Free Eye Camp: স্কুল পড়ুয়াদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির, চশমাও মিলবে হাতে হাতে]
ভারতের নির্বাচন কমিশন সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উপরাষ্ট্রপতির পদে নির্বাচনের ((Vice President)) জন্য প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচন পরিচালনার নিয়মাবলি নির্ধারিত হয়েছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন আইন, ১৯৫২ এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন বিধি, ১৯৭৪ অনুযায়ী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখেই উপরাষ্ট্রপতির নির্বাচন পরিচালিত হবে।
[আরও পড়ুন: Blazing Farewell: বিদায় বেলায় সকলকে ধন্যবাদ জানিয়ে পুরোনো স্মৃতি তুলে ধরলেন রাসেল]






