Uncategorizedখেলা

Subhman Gill: ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই নিজেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভমন

এই সিরিজে দলের দায়িত্ব পেয়েছেন নবাগত শুভমন

Truth of Bengal: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হতে হাতে আর মাত্র দিন পাঁচেক। ভারতীয় টেস্ট ক্রিকেটে এখন রোহিত যুগের অবসর হয়েছে। এই সিরিজে দলের দায়িত্ব পেয়েছেন নবাগত শুভমন। নতুন অধিনায়কের ওপর সবার প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। কিন্তু সিরিজ শুরুর আগেই তাঁকে নিয়ে যে কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকারের কোনও প্রত্যাশা নেই তা স্পষ্ট করলেন নতুন অধিনায়ক। তবে আচমকাই কেন এমন উক্তি করলেন শুভমন? (Subhman Gill)

[আরও পড়ুনঃ Bengal tiger: জঙ্গলে ছেড়ে দেওয়া হল রয়েল বেঙ্গল টাইগারকে]

এই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিককে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের অধিনায়ক জানান, ‘গম্ভীর ভাই এবং অজিত ভাইয়ের সঙ্গে আমার ওপর তাঁদের প্রত্যাশা নিয়ে অনেকবার কথা হয়েছে। এবং প্রতিবারই যখন আমি আমার প্রত্যাশা নিয়ে তাঁদের কাছে জানতে চেয়েছি, তখনই তাঁরা একটাই উত্তর দিয়েছেন। বলেছেন, আমার ওপর তাঁদের কোনও প্রত্যাশা নেই। আমার দ্বারা যেটা সম্ভব নয়, সেটা কখনও ওরা দু’জন করতেও বলেন না। কাজেই আমার ওপর কোনও চাপ নেই। ওনারা বলেছেন, তুমি নিজের কাজটা মনযোগ দিয়ে করে যাও। আমিও তাই চেষ্টা করছি সর্বতোভাবে।’

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

কোচ ও নির্বাচক কমিটির প্রধানের তাঁর ওপর প্রত্যাশা না থাকলে কি হবে, তাঁর নিজেকে নিয়ে প্রত্যাশা রয়েছে বিস্তর। এবং তা পূরণও করতে চান ভারতীয় দলের অধিনায়ক। এই প্রসঙ্গে পঞ্জাব কা পুত্তর স্পষ্টভাবে বলেন, ‘ওদের দু’জনের চাপ আমার ওপর নেই তো কি হয়েছে। অধিনায়ক হিসেবে নিজেকে নিয়ে কিছু প্রত্যাশা তো অবশ্যই আছে। সেটা আমি পূরণ করতে চাই।’

অধিনায়ক হিসেবে এখনও প্রথম ম্যাচ খেলা হয়নি শুভমনের। তবে মাঠে না নামলে কি হবে, এখন থেকেই পরিকল্পনার ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন তিনি। শুভমন (Subhman Gill) বলেন, ‘শুধু ট্রফি জয় করলেই হবে না। তার সঙ্গে বদল ঘটাতে হবে ড্রেসিংরুমের পরিবেশের। আমার মূল লক্ষ্যই হচ্ছে সাজঘরে নতুন পরিবেশ তৈরি করা। সেখানে সবাই মিলে খুব আনন্দে দিন কাটাবে। কেউ অযথা নিজেকে নিয়ে আতঙ্কিত হবে না। সকলের মধ্যে প্রতিযোগিতা থাকলেও পাশাপাশি থাকবে নিজেদের মধ্যে সৌহাদ্যও।’

Related Articles