ভ্রমণ

Smallest Park: বিশ্বের সবচেয়ে ছোট পার্ক, আয়তন শুনলে চোখ কপালে উঠবে

জাপানের সেন্ট্রাল প্রিফেকচারে শিজুকায় রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট পার্ক।

Truth of Bengal: প্রকৃতির সান্নিধ্যে দুদণ্ড হাঁটাহাঁটি ও সময় কাটানোর জন্য আমরা পার্কে বেড়াতে যাই। পার্কে বেড়াতে যাননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। গাছপালা, ঘাস জমি, ছোটোদের খেলার জায়গা, বসার জায়গা, সুন্দর করে সাজানো গোছানো পার্ক দেখে আমরা অভ্যস্ত। অনেক পার্কে আবার জলাশয় থাকে, সেখানে পদ্মফুল ফুটে থাকে, হাঁস চরে বেড়ায়। কিন্তু জাপানে রয়েছে এমন একটা পার্ক যেখানে গোটা পা-ও রাখা যায় না। পার্ক সম্বন্ধে নিশ্চিত ধারণা বদলে যাবে জাপানে থাকা বিশ্বের সবচেয়ে ছোট পার্কে আসলে (Smallest Park)।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: “মুসলিম অধ্যুষিত কাশ্মীরে যাবেন না”, ফের কুমন্তব্য শুভেন্দুর

জাপানের সেন্ট্রাল প্রিফেকচারে শিজুকায় রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট পার্ক। পার্কের আয়তন মাত্র চার ভাঁজ করা কাগজের মতো। বিশ্বের সবচেয়ে ছোট পার্ক হিসাবে এটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে। পার্কের আয়তন মাত্র ২.৬ বর্গ ফুট। একজন মানুষ একবার পা ফেলেই টপকে যেতে পারে পার্কে। পার্কে রয়েছে ঘাস জমি, কয়েকটা ছোট ছোট গাছ রয়েছে। পার্কে বসার জায়গা রয়েছে। একজন কষ্ট করে বসতে পারেন (Smallest Park)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

পার্কে ঢোকার জন্য একটা পাথরও সুন্দর করে সাজানো হয়েছে। দেখে অনেকটা পুতুলের পার্ক বলে মনে হয়। জাপানের রাজধানী টোকিও থেকে ৬৮ মাইল দূরে দক্ষিণ পশ্চিম নাগাইজুমি টাউনে রয়েছে ছোট্ট পার্ক। ১৯৮৮ সালে তৈরি হয় এই পার্ক। নাগাইজুমির বাসিন্দা একজন নির্মাণ শ্রমিক আমেরিকার ওরেগন প্রদেশে পোর্টল্যান্ডের মিল এন্ডস পার্কে গিয়েছিলেন। জাপানের পার্কের আগে আমেরিকার পার্কের মাথায় ছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তকমা। আমেরিকার পার্কের আয়তন ছিল মাত্র ৩.১ বর্গ ফুট (Smallest Park)।

Related Articles