রাজ্যের খবর

Kakdwip: কলেজ ইউনিয়ন রুমে দাদাগিরি! প্রাক্তন ছাত্রনেতার মাসাজের ছবি ভাইরাল

জানা গিয়েছে তিনি বহিরাগত যুবককে দিয়ে হাত পা  টেপাচ্ছিলেন।

Truth of Bengal: ফের বিতর্ক দানা বেধেছে কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়কে ঘিরে। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সুন্দরবন মহাবিদ্যালয় ইউনিয়ন রুমে মাসাজের ছবি। মেঝেতে পাতা রয়েছে বিছানা। তার উপর বালিশে মাথা রেখে শুয়ে একজন মাসাজ নিচ্ছে। যাকে নিয়ে এত তরজা তিনি হলেন ওই কলেজের প্রাক্তন তৃণমূল ছাত্রনেতা। জানা গিয়েছে তিনি বহিরাগত যুবককে দিয়ে হাত পা  টেপাচ্ছিলেন। জানা গিয়েছে ওই বহিরাগত যুবকের নাম দেবজ্যোতি পাল। আর যে ছাত্রনেতার সেবা করা হচ্ছে তিনি হলেন কুণাল মিস্ত্রি।(Kakdwip)

সম্প্রতি সোনারপুরের কলেজে বিস্ফোরক অভিযোগ ওঠেন। সোনারপুরের কলেজে ইউনিয়ন রুমের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছিলেন ছাত্রনেতা। এবার ফের ইউনিয়ন রুমে ছাত্রনেতাদের দাদাগির পড়ে গিয়েছে শোরগোল।(Kakdwip)

কলেজের অধ্যক্ষ ডঃ শুভঙ্কর চক্রবর্তী জানান, তার এই বিষয়টি জানা নেই। বৃহস্পতিবার এই ঘটনা সামনে আসতেই অধ্যক্ষ কলেজের শিক্ষক ও শিক্ষক কর্মীদের নিয়ে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে ঠিক হয়, আগামী দিনে গভর্নিং বডিতে এসব নিয়ে একটি জরুরী বৈঠক ডাকা হবে। আর ফ্যাট ফাইন্ডিং কমিটি তৈরি করার দাবি করা হবে। সেই কমিটি ঘটনার তদন্ত করে রিপোর্ট দেবে।(Kakdwip)

Related Articles