Dalapchand Travel: প্রকৃতির সান্নিধ্যে দুদণ্ড শান্তির স্থল দলাপচাঁদ
প্রকৃতির সান্নিধ্যে নিভৃতে দুদণ্ড শান্তিতে কাটানোর আদর্শ অফবিট পর্যটন কেন্দ্র হল দলাপচাঁদ।
Truth of Bengal: একদিকে রয়েছে সবুজে ঢাকা বনানী, অন্যদিকে রয়েছে বরফ ঢাকা সুউচ্চ হিমালয় পাহাড়। এই দুয়ে মিলিয়ে উত্তরবঙ্গের কালিম্পংয়ের ছোট্ট পাহাড়ি জনপদ দলাপচাঁদ। প্রকৃতির সান্নিধ্যে নিভৃতে দুদণ্ড শান্তিতে কাটানোর আদর্শ অফবিট পর্যটন কেন্দ্র হল দলাপচাঁদ। বেশ কয়েক বছর ধরে ধীরে ধীরে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে দলাপচাঁদ। কিন্তু এখনো সেভাবে পর্যটকদের ভিড় বাড়েনি (Dalapchand Travel)।
আরও পড়ুন: Flower Shame: ফুল তুলতে গিয়ে চোর অপবাদ! অপমানে আত্মঘাতী মহিলা, শান্তিপুরে গ্রেফতার আরও এক
সবুজের সমারোহর মাঝে এখানে কাঞ্চনজঙ্ঘা পাহাড় হাতছানি দিয়ে ডাকে। সুন্দর সাজানো গোছানো প্রতিটি বাড়ি। সামনে একটুকরো ফুলের বাগান। সেখানে আপন খেয়ালে ফুটে রয়েছে নানান রঙের পাহাড়ি ফুল। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে ঘুরে দেখা যায় দলাপচাঁদ গ্রাম। কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ওপর থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা হয়ে থাকবে। স্থানীয় বাসিন্দারা খুবই বন্ধুবৎসল। ট্রেক করে ঘুরে দেখা যায় আলাগড়, রিশপ, লাভা, নেওড়া ভ্যালি জাতীয় অভয়ারণ্য, সাঞ্চেন গুম্ফা, তিস্তাভ্যালি চা বাগান (Dalapchand Travel)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কখন বেড়ানোর আদর্শ সময়
এই অফবিট পর্যটন কেন্দ্রে থাকার জন্য রয়েছে হোম স্টে। বর্ষা ছাড়া যে কোনো সময় বেড়ানোর আদর্শ সময়। বাগডোগরা বিমানবন্দর হল কাছের বিমানবন্দর। নিউ জলপাইগুড়ি হল সবচেয়ে কাছের রেলস্টেশন। নিউ জলপাইগুড়ি, বাগডোগরা, শিলিগুড়ি থেকে সেবক বা কালিঝোরা হয়ে পৌঁছে যাওয়া যায় কালিম্পং থেকে ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত দলাপচাঁদ (Dalapchand Travel)।






