রাজ্যের খবর

Flower Shame: ফুল তুলতে গিয়ে চোর অপবাদ! অপমানে আত্মঘাতী মহিলা, শান্তিপুরে গ্রেফতার আরও এক

A woman in Santipur, Nadia, dies by suicide after being falsely accused of flower theft. Two arrested including civic volunteer’s family. Investigation underway.

Truth Of Bengal: নদিয়ার শান্তিপুরে ফুল তুলতে গিয়ে অপমানিত হওয়ায় আত্মঘাতী হলেন এক মহিলা। মঙ্গলবার গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে কাজ থেকে সরিয়ে দিয়েছে পুলিশ(Flower Shame)। ফুল তোলাকে কেন্দ্র করে মহিলা মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও এক। ধৃতের নাম কাজল করাতি। ধৃত ওই মহিলা সম্পর্কে সিভিক ভলেন্টিয়ার মিলন করাতির বৌদি। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। ধৃত মহিলাকে মঙ্গলবার রানাঘাট মহকুমার আদালতে তোলা হয়। অন্যদিকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মিলন করাতিকে অনির্দিষ্টকালের জন্য অপসারিত করা হয়েছে প্রশাসনের তরফে। তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া।

[আরও পড়ুনঃ Rain Alert: নিম্নচাপে ভাসছে বাংলা, হাঁটুজলে নাকাল শহরবাসী— রবিবার পর্যন্ত জারি থাকবে বৃষ্টি]

এখনও পর্যন্ত এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার-এর দাদা অসীম করাতি ও বৌদি কাজল করাতিকে গ্রেফতার করল পুলিশ(Flower Shame)। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার  একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। উল্লেখ্য, দিন কয়েক আগে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর এলাকায় ভোরবেলা সরস্বতী দে নামে এক মহিলা ফুল তুলতে যান। তখনই তাঁকে চোর অপবাদ দেওয়া হয়। শুধু তাই নয়, পরবর্তীকালে তাঁর বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এমনকি হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। মূলত সেই ভয় এবং লজ্জায় আত্মঘাতী হন বছর পঞ্চাশের ওই মহিলা। এরপর ওই মহিলার পরিবারের তরফে ওই সিভিক ভলেন্টিয়ার সহ মোট চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়(Flower Shame)। অভিযোগের পরিপ্রেক্ষিতে সিভিক ভলেন্টিয়ার-এর দাদা অসীম করাতিকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মিলন করাতির বৌদি কাজল করাতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ।

Related Articles