Bridge Demand: লাগাতার বৃষ্টিতে ময়ূরাক্ষীর জলে ভেসে গেল রাস্তা, বিচ্ছিন্ন ১২টি গ্রাম
Due to continuous rainfall and the rising Mayurakshi river, 12 villages in Birbhum have lost road connectivity.
Truth of Bengal: লাগাতার বৃষ্টির জেরে ময়ূরাক্ষী নদীর জল ছাড়ায় বিচ্ছিন্ন ১২টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা। অত্যধিক বৃষ্টিপাতে বীরভূমের ময়ূরাক্ষী নদীর স্তর বাড়ায় সমস্যা(Bridge Demand)। জলের তোড়ে ভেঙে গিয়েছে বীরভূমের মহম্মদবাজার থেকে বড়াম সহ ১২টি গ্রামে যাওয়ার নদীর পাশের অস্থায়ী রাস্তা। এই রাস্তা দিয়েই মহম্মদ বাজারের সঙ্গে ১২টি গ্রামের যোগাযোগ ছিল। এর জেরে বিপাকে পড়েছেন প্রায় ১২টি গ্রামের মানুষ। বাধ্য হয়ে নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।
[আরও পড়ুনঃ Flower Shame: ফুল তুলতে গিয়ে চোর অপবাদ! অপমানে আত্মঘাতী মহিলা, শান্তিপুরে গ্রেফতার আরও এক]
মহম্মদবাজার আঙ্গারগড়িয়া থেকে বড়াম যাওয়ার যে অস্থায়ী রাস্তা সেটি ময়ূরাক্ষী নদীর জলের তোড়ে ভেঙে গিয়েছে। তাতেই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বড়াম, নরসিংহপুর সহ প্রায় ১২টি গ্রামের বাসিন্দারা(Bridge Demand)। এলাকাবাসীর দাবি, এই সমস্যা নতুন নয়। প্রতি বছর বর্ষার মরশুমে ওই অস্থায়ী রাস্তা জলের তলায় চলে যায়। তখন নৌকায় করে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয়। তাই এলাকায় একটি স্থায়ী সেতুর দাবি তুলেছেন স্থানীয়রা।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
অপরদিকে এই মুহূর্তে চরম সমস্যায় পড়েছেন মহম্মদবাজার ব্লকের বড়াম যাওয়ার সংযোগকারী রাস্তার সঙ্গে যুক্ত মোট ১২টি গ্রামের বাসিন্দারা(Bridge Demand)। বারবার স্থায়ী সেতুর মাধ্যমে সমাধান চাইলেও কোনভাবেই সমাধান হয়নি। এবার সেই সমাধানই আবার চাইছেন ১২টি গ্রামের বাসিন্দারা।






