ভ্রমণ

আলিপুর ছাড়াও একদিনে আপনি ঘুরে আসতেই পারেন এই চিড়িয়াখানাটিতে, রইলো তারই হদিশ

Apart from Alipur, you can visit this zoo in a day

Truth Of Bengal:  চিড়িয়াখানার  কথা বলতেই প্রথমে মাথায় আসে আলিপুর চিড়িয়াখানার কথা। কচি- কাঁচারা চিড়িয়াখানা গেলেই বাঘ, ভাল্লুক, পাখি দেখে আলাদাই একটা মজা পায়। তবে এখন শুধু আলিপুর চিড়িয়াখানাতেই ভিড় জমাতে হবে না, আপনি এর বাইরেও পেতে চলেছেন দক্ষিনবঙ্গের আরও বেশ কয়েকটি চিড়িয়াখানা। যেখানে আপনি আলিপুরের চিড়িয়াখানার মতোই একই মজা পাবেন।

তবে অনেক পুরনো আলিপুর চিড়িয়াখানার ব্যপ্তিও অনেক। বাঘ, সিংহ, হরিণ, সজারু-সহ অসংখ্য পাখি, সরীসৃপ সহ বিভিন্ন প্রজাতির জীবজন্তুর খোঁজ রয়েছে এখানে।তবে আপনার হাতের মুঠোয় শুধু আলিপুর নয়, তাছাড়াও  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ছোটখাটো চিড়িয়াখানা, সেখানে এক একটি চিড়িয়াখানায় এক এক ধরনের বন্যপ্রাণ রয়েছে। তবে দক্ষিনবঙ্গের এই চিড়িয়াখানাগুলোর মধ্যে বর্ধমান জ়ুলজিক্যাল গার্ডেন এবার আপনাকে আনন্দ দিতে আপনার অপেক্ষায় দিন  গুনছে।

আপনি যদি আলিপুর থেকে বেরিয়ে একটু অন্যরকম আনন্দ পেতে চান তাহলে আপনি এক দিনের ছুটিতে ঘুরে আসতেই পারেন এই বর্ধমান জ়ুলজিক্যাল গার্ডেন থেকে।এটুকু আপনাকে আশ্বস্ত করতেই পারি, আপনি মোটেই নিরাশ হবেন না।এখানে চারটি চিতাবাঘ, সাদা শজারু (রাজ্যের আর কোনও চিড়িয়াখানায় নেই), ভালুক, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার মিলিয়ে ১১৫টি হরিণ রয়েছে। রয়েছে কুমির, ময়ূর ও বাজ। শুধু তাই নয়, এখানে উদ্ধার হওয়া বেশ কয়েকটি বাঁদরও আছে।ছায়াঘেরা জঙ্গলপথে বর্ধমান জ়ুলজিক্যাল পার্ক ঘুরে দেখার আনন্দই আলাদা। তবে ইতিমধ্যেই এই চিড়িয়াখানাটিকেও  আরও সুন্দর করে সাজিয়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে।

কী ভাবে আসবেন এই চিড়িয়াখানায়

আপনি যদি এই চিড়িয়াখানায় এসে আলাদাই একটা আনন্দ অনুভব করতে চান তবে আপনি বর্ধমান স্টেশন থেকে নেমে অটো বা টোটো ভাড়া করে সোজা পৌঁছে যেতেই পারেন। আপনি হাতে একদিনের ছুটি নিয়ে কলকাতা থেকে গিয়ে এক দিনে ঘুরেই ফিরে আসতে পারেন।

Related Articles