Puja Pranami: মা সর্বমঙ্গলা মন্দিরে ৫৮২টি শাড়ি বিক্রি, প্রণামী গহনা নিয়ে শুরু হল পূজোর প্রস্তুতি
Puja Pranami tradition shines in Bardhaman as 582 sarees sold at Sarbamangala temple ahead of Durga Puja, all proceeds to aid puja celebrations.
Truth Of Bengal: পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান: মা সর্বমঙ্গলা মন্দিরে পূর্বপুরুষ থেকে নিয়ম হয়ে আসছে মায়ের গহনা যে সমস্ত অলংকার থাকে ঠিক দূর্গা পূজার কিছুদিন আগেই সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে দেয়া হয়(Puja Pranami)। এই নিয়ম পরম্পরা এখনো পর্যন্ত বজায় থেকেছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আছেন মায়ের শাড়ি এবং গহনা কিনতে মায়ের প্রণামী বস্ত্র বিক্রি হলো বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে। শনিবার মায়ের প্রণামী বস্ত্র কিনতে ভিড় ছিল চোখে পড়ার মতো।
[আরও পড়ুনঃ খুদেদের ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখানো নিয়ে বিবেককে কটাক্ষ ধ্রুব রাঠির]
অন্যান্য বছরের মতো এ বছরেও দুর্গা পূজোর প্রাক্কালে বর্ধমানের অধিষ্ঠিত দেবী মা সর্বমঙ্গলা দেবী প্রণামী বস্ত্র বিক্রি করা হয়। এদিন মায়ের প্রণামী বস্ত্র কিনতে ভিড় ছিল চোখে পড়ার মত(Puja Pranami)। মায়ের প্রণামী বস্ত্র কিনতে সকাল থেকেই লোকজন উপস্থিত হন সর্বমঙ্গলা মন্দিরে। সেখান থেকেই একে একে মায়ের প্রণামী বস্ত্র কিনে শ্রদ্ধা ও ভক্তির সাথে ঘরে নিয়ে যান ভক্তরা।
FB POST:https://www.facebook.com/truthofbengal
বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের পুরোহিত বলেন এবছর দেবী সর্বমঙ্গলা মায়ের ৫৮২টি শাড়ি বিক্রি করা হয়(Puja Pranami)। আগামীকাল মায়ের প্রণামী গহনা বিক্রি করা হবে। সমস্ত অর্থ মায়ের পুজোয় লাগানো হবে বলে জানান সর্বমঙ্গলা মন্দিরের পুরোহিত অরুণ ভট্টাচার্য।






