এক ক্লিকেই ৬৪ জনকে ইনভাইট! হোয়াটসঅ্যাপের চ্যানেল অ্যাডমিনদের জন্য নতুন সুবিধা আনছে মেটা
এবার থেকে চ্যানেল অ্যাডমিনরা নিজেদের কনট্যাক্টের মধ্যে চ্যানেলের ইনভাইট লিঙ্ক শেয়ার করতে পারবেন ৷ বর্তমানে ফিচার নিয়ে পরীক্ষা করা হচ্ছে।
Truth Of Bengal: আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপের জন্য নয়া ফিচার আনতে চলেছে Meta। এবার থেকে চ্যানেল অ্যাডমিনরা নিজেদের কনট্যাক্টের মধ্যে চ্যানেলের ইনভাইট লিঙ্ক শেয়ার করতে পারবেন ৷ বর্তমানে ফিচার নিয়ে পরীক্ষা করা হচ্ছে।
প্রাথমিকভাবে iOS বিটা ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন ৷ তারপর ধীরে ধীরে সব ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি চালু করা হবে। WAbetainfo-র রিপোর্ট অনুযায়ী, নতুন ফিচার চালু হলে গ্রুপ অ্যাডমিনরা কোনও চ্যানেলের ইনভাইট লিঙ্ক নিজের কনট্যাক্ট লিস্টের মধ্যে শেয়ার করতে পারবেন।
TestFlight beta Programme এর মাধ্যমে এই ফিচারটি চালু করা হবে ৷ iOS এর 25.37.10.74 বিটা ভার্সন থেকে এই ফিচারটি ব্যবহার করা যাবে। এই ফিচারের মাধ্যমে চ্যানেল ইনফরমেশন পেজ থেকেই ব্যবহারকারীরা কনট্যাক্টলিস্টে থাকা বিভিন্ন মানুষের কাছে ইনভাইট লিঙ্ক পাঠাতে পারবেন ৷ অ্যাডমিনরা একসঙ্গে ৬৪ জনকে ইনভাইট লিঙ্ক পাঠাতে পারবেন ৷






