প্রযুক্তি
মেটা আনছে এআই লকেট
সব ঠিক থাকলে ২০২৭ সাল থেকে এই ডিভাইসের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে পারে।
Truth of Bengal: স্মার্টওয়াচ, স্মার্ট গ্লাস এখন অতীত। এবার মার্ক জুকারবার্গের সংস্থা মেটা আনতে চলেছে লকেটের মতো নয়া ওয়্যারেবল ডিভাইস। মেটার ইঞ্জিনিয়াররা এআই প্রযুক্তি নির্ভর পেনডেন্ট বা গলায় পরার লকেটের মতো এক ধরনের স্মার্ট ডিভাইস তৈরি করছেন। সব ঠিক থাকলে ২০২৭ সাল থেকে এই ডিভাইসের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে পারে। মেটার হার্ডওয়্যার বিভাগ ‘Reality Labs’ এই ওয়্যারেবল ডিভাইস তৈরি করেছে।
এআই পেনডেন্ট হলো গলায় ঝোলানো ছোট একটি স্মার্ট ডিভাইস, যা ব্যক্তিগত সহকারী বা গাইডের মতো কাজ করবে। নেকলেসের মতো দেখতে এই ডিভাইসটি মানুষের কথোপকথন রেকর্ড করবে। এছাড়াও কথোপকথনের সারাংশ বানিয়ে দেবে। কী কী করতে হবে অর্থাৎ To-do List তৈরি করে দেবে। ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ বিষয়, ব্যক্তিগত নোট ও আইডিয়া দেবে।





