রয়েছে 50MP ক্যামেরা, 120Hz AMOLED ডিসপ্লে, ১৩ হাজারের কমে বাজেটফ্রেন্ডলি রেঞ্জে স্মার্টফোন আনল Lava
Lava Bold 2 5G ফোনে 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে আর স্লিম ও প্রিমিয়াম লুক রয়েছে।
Truth Of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে বাজেটফ্রেন্ডলি রেঞ্জে ভারতীয় টেক সংস্থা Lava নতুন 5G স্মার্টফোন Lava Bold 2 5G স্মার্টফোন আনল। যাঁরা সাশ্রয়ী মূল্যে একটি সুন্দর 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁদের জন্য আদর্শ Lava Bold 2 5G স্মার্টফোন। Lava Bold 2 5G ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৩৯৯৯ টাকা। ফোনটি শপিং সাইট অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে।
Lava Bold 2 5G ফোনে 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে আর স্লিম ও প্রিমিয়াম লুক রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে হরাইজন্টাল ক্যামেরা মডিউল রয়েছে এবং এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে ফোনের ফ্রন্ট পাঞ্চ হোল ডিজাইন রয়েছে। ফোনটি Feather White এবং Midnight Black রঙে মিলবে।
এই স্মার্টফোনের AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7060 অক্টাকোর প্রসেসর রয়েছে। Lava Bold 2 5G ফোন চলবে Android 15 অপারেটিং সিস্টেমে।
উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য Lava Bold 2 5G ফোনের ব্যাক প্যানেলে Sony সেন্সর সহ 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। Lava Bold 2 5G ফোনে 6GB RAM এর সঙ্গে 6GB Virtual RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে USB Type-C পোর্ট এবং 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। জলের ছিটে ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং রয়েছে। সংস্থার তরফ থেকে ফ্রি হোম সার্ভিস দেওয়া হচ্ছে।


