অনলাইন প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে এখনই ফোন থেকে ডিলিট করুন এই সমস্ত অ্যাপ
Delete all these apps from your phone now to avoid online fraud traps

Truth Of Bengal: দেশে অনলাইন প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। প্রতারকরা নতুন নতুন কৌশলে মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি, কিছু ভুয়ো লোন অ্যাপের সন্ধান পাওয়া গেছে, যেগুলো সহজ লোনের প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্ক ডিটেলস চুরি করছে।
McAfee-এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
McAfee-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত কয়েক মাসে বেশ কিছু ভুয়ো লোন অ্যাপ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এরা সহজে লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ফাঁদে ফেলছে এবং পরে তাদের ব্যক্তিগত তথ্য চুরি করে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ১৫টি ভুয়ো লোন অ্যাপ প্রায় ৮০ লক্ষ মানুষ ডাউনলোড করেছে। এর মধ্যে বেশিরভাগ অ্যাপ Google Play Store থেকে ডাউনলোড করা হয়েছে। যদিও কিছু অ্যাপ ইতিমধ্যে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে, তবুও অনেক ব্যবহারকারীর ফোনে এই অ্যাপগুলো এখনও সক্রিয় রয়েছে।
আপনার ডেটা রক্ষা করুন
ভুয়ো লোন অ্যাপ ইনস্টল করার পর এগুলো মেসেজ, ক্যামেরা, মাইক্রোফোন এবং লোকেশন অ্যাক্সেসের মতো বিভিন্ন অনুমতি চায়। অনেক ব্যবহারকারী অনুমতির গুরুত্ব না বুঝে তা দিয়ে দেয়। একবার অ্যাপটি এই অনুমতিগুলি পেয়ে গেলে, এটি ব্যাঙ্কিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP), চুরি করতে পারে। জালিয়াতি থেকে বাঁচতে এড়িয়ে চলুন এইসমস্ত ভুয়ো অ্যাপগুলি।
McAfee ১৫টি ভুয়ো লোন অ্যাপের একটি তালিকা প্রকাশ করেছে। যদি আপনার ফোনে এই অ্যাপগুলোর কোনোটি থাকে, তাহলে তা অবিলম্বে ডিলিট করুন। তালিকায় থাকা কিছু ভুয়ো অ্যাপ:
১. Préstamo Seguro-Rápido, seguro
২. Préstamo Rápido-Credit Easy
৩.ได้บาทง่ายๆ-สินเชื่อด่วน
৪. RupiahKilat-Dana cair
৫. เงินมีความสุข – สินเชื่อด่วน
৬. KreditKu-Uang Online
৭. RapidFinance
৮. ÉcoPrêt Prêt En Ligne
আপনার ফোনে যে অ্যাপ ইনস্টল করছেন, তার সম্পর্কে ভালোভাবে যাচাই করুন। কোনো অ্যাপ অপ্রয়োজনীয় অনুমতি চাইলে তা এড়িয়ে চলুন। ব্যক্তিগত তথ্য রক্ষা করতে সচেতনতা জরুরি।






