খেলা

৩৭তম জন্মদিনে বিরাটকে শুভেচ্ছা জানালেন যুবরাজ-কুলদীরা

বর্তমানে টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য কুলদীপ যাদব বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিরাটকে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেছেন।

Truth Of Bengal: বুধবার ৩৭তম বর্ষে পদাপর্ণ করলেন ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলি। কিং কোহলির বিশেষ দিনে তাই তাঁর ভক্তদের পাশাপাশি তাঁকে শুভেচ্ছা জানাতে ভুললেন না জাতীয় দলে একদা বিরাটের সতীর্থ ও প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটাররা। তালিকায় রয়েছন আকাশ চোপড়া, সুরেশ রায়নারাও। রয়েছেন কুলদীপ যাদবও।

সোশ্যাল মিডিয়ায় বিরাটের খেলোয়াড়ি জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে যুবি লেখেন, ‘একবার রাজা। সর্বদা রাজা। শুভ জন্মদিন বিরাট। তোমার প্রতি অনেক অনেক আশীর্বাদ রইল। ভাল থেকো।’

বর্তমানে টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য কুলদীপ যাদব বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিরাটকে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেছেন। পাশাপাশি এখনও বিরাট যেভাবে তাঁর ফিটনেস ও চাপের মধ্যে যেভাবে পারফরম্যান্স করছেন তার প্রশংসাও করতে হবে। এবং বিরাটের মত একজন বিশ্ব বিখ্যাত ক্রিকেটারের সঙ্গে মাঠ ভাগাভাগি করার অভিজ্ঞতা যে তাঁকেও একজন ক্রিকেটার এবং ব্যক্তি হিসেবে গড় উঠতে সাহায্য করেছে বলেও জানান টিম ইন্ডিয়ার রিস্ট বোলার।

যুবরাজ ও কুলদীপের পর সোশ্যাল মিডিয়ায় বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে এখনও বিরাটের অনেক কিছু দেওয়ার আছে। আমরা চাই জাতীয় দলের জার্সিতে বিরাট যেন আরও দুরন্ত ইনিংস আমাদের উপহার দেন।’ আকাশের পাশাপাশি বিরাটকে শুভেচ্ছা জানান সুরেশ রায়না ও দেবদূত পাড়িক্কলরাও।

Related Articles