খেলা

 নেইমারের ঘরের ক্লাবে ফিরছেন শুনেই সোশ্যাল মিডিয়ায় ফরোয়ার্স বাড়ল স্যান্টোসের

Santos' social media following surges after Neymar returns to his hometown club

Truth Of Bengal : আগামী মরশুমে ঘরের ক্লাব স্যান্টোসে ফিরতে পারেন। এমন জল্পনা শুরু হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেল ব্রাজিলের ক্লাবটির ফলোয়ার্সের সংখ্যা। ক্রীড়াজগতের গবেষণাকারী এক সংস্থা সূত্রে জানা গিয়েছে, এক ধাক্কায় স্যান্টোসের ফলোয়ার্সের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ। যা কি না গত মরশুমেও হয়নি। গত বছর স্যান্টোসের ফলোয়ার্সের সংখ্যা ছিল ৮ লক্ষের কিছু বেশি।

সোশ্যাল মিডিয়ায় ব্রাজিলিয়ান ক্লাবটির এইরকম ফলোয়ার্সের সংখ্যা বৃদ্ধি পাওয়ার যে অন্যতম প্রধান কারণই হল নেইমার তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার যে আগামী মরশুমে আল হিলালের জার্সি ছেড়ে তাঁর পুরনো ক্লাব স্যান্টোসের জার্সি গায়ে চড়াবেন তা একপ্রকার নিশ্চিত করে দিয়েছেন স্যান্টোসের বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো তিসেরা।

নেইমারের ঘরে ফেরা প্রসঙ্গে স্যান্টোসের প্রেসিডেন্ট জানান, ‘নেইমারের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়ে গিয়েছে। এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার যে স্যান্টোসেই যোগ দিচ্ছেন তা একপ্রকার নিশ্চিত।’

এরপরই নতুন বছরের শুরু থেকেই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় স্যান্টোসের ফলোয়ার্স সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইন্সটাতে সেই সংখ্যা এখনই বৃদ্ধি পেয়ে ৪২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। যা জানুয়ারির আগে ছিল ৩৫ লক্ষ। এবং টিকটকে সেই ফলোয়ার্সের সংখ্যা ৪ লক্ষ থেকে বেড়ে হয়েছে ১১ লক্ষে।

Related Articles