খেলা

Brazil Squad: বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল দলে চমক, বাদ নেইমার-ভিনি

তবে আনসেলত্তি দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ব্রাজিলের জাতীয় দলে সুযোগ পেলেন ওয়েস্টহ্যামের মিডিও লুকাস পাকেতা

Truth of Bengal: আগামী মাসেই ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে কার্লো আনসেলত্তির ব্রাজিল দল। সেই দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করল ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য এবারের ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ স্ট্রাইকাল নেইমার। শুধু তাই নয়, দল থেকে বাদ পড়েছেন সেলেকাওদের দলের আর এক ফুটবলার ভিনিসিয়াস জুনিয়ার ও রদ্রিগোও। তবে আনসেলত্তি দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ব্রাজিলের জাতীয় দলে সুযোগ পেলেন ওয়েস্টহ্যামের মিডিও লুকাস পাকেতা (Brazil Squad)।

আরও পড়ুনঃ Mohammed Siraj: রুট-ব্রুকের পার্টনারশিপ গড়ায় কেমন ছিল ভারতের অবস্থা? অন্তিম টেস্টের কথা জানালেন সিরাজ

প্রসঙ্গত, চোটের কবলে এবারের ব্রাজিলের দলের স্কোয়াডে যে নেইমার থাকবেন না এমন শঙ্কার কথা আগেই জানিয়েছিলেন ব্রাজিল কোচ আনসেলত্তি। অবশেষে তাঁর কথাই সত্যি হল। গত বৃহস্পতিবার স্যান্টোসের অনুশীলনের সময় ফের চোট পান নেইমার। তারপর গোটা বিষয়টা ব্রাজিল ফুটবল ফেডারেশনকে জানানো হয় স্যান্টোসের পক্ষ থেকে। এবং সেই কারণে নেইমারকে বাদ দিয়েই দল ঘোষণা করলেন ব্রাজিলর কোচ। নেইমারের চোট এবং দল থেকে বাদ পড়া প্রসঙ্গে সেলেকাওদের কোচ জানান, ‘নেইমারের চোট রয়েছে। বিশ্বকাপের বাছাইপর্বে আমাদের শেষ এই দুটি ম্যাচে খুব লড়াই হবে। কাজেই সুস্থ খেলোয়াড়দেরই আমরা দলে সুযোগ দিয়েছি (Brazil Squad)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

ঘোষিত ব্রাজিল দল

গোলরক্ষক – আলিসন, বেন্তো, হুগো সাউজা।

ডিফেন্ডার- রিবেইরো, অ্যালেক্স সান্দ্রো, হেনরিক, ডগলাস সান্তোস, ফ্যাব্রিসিও ব্রুনো, মাগালায়েস, মারকিনিওস, ভ্যান্ডারসন, ওয়েসলি।

মিডফিল্ডার-আন্দ্রো সান্তোস, ব্রুনো গিমরেস, কাসেমিরো, জোয়েলিংটন, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড-এস্তেভাও, মার্তিনেল্লি, হোয়াও পেদ্রো, হোর্হে, লুইস হেনরিক, ম্যাথিউস কুনিয়া, রাফিনা ও রিচার্লিসন (Brazil Squad)।

Related Articles