খেলা

Brazil Squad: জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন ভিনি, থাকবেন নেইমার

দুটি ম্যাচের দল গঠনের জন্য প্রাথমিকভাবে বাছাই করা খেলোয়াড়দের নামের তালিকা ইতিমধ্যেই ব্রাজিলের ক্লাবগুলিকে জানিয়ে দিয়েছেন আনসেলত্তি।

Truth of Bengal: খুব সম্ভবত আগামী সোমবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করবেন ব্রাজিল দলের কোচ কার্লো আনসেলত্তি। দুটি ম্যাচ সেলেকাওরা খেলবে আগামী মাসে। সেই দুটি ম্যাচে ব্রাজিল দলের প্রতিপক্ষ হল চিলি ও বলিভিয়া। এবং দুটি ম্যাচের দল গঠনের জ#BrazilSquadন্য প্রাথমিকভাবে বাছাই করা খেলোয়াড়দের নামের তালিকা ইতিমধ্যেই ব্রাজিলের ক্লাবগুলিকে জানিয়ে দিয়েছেন আনসেলত্তি। তারই ভিত্তিতে ব্রাজিলের সংবাদমাধ্যম মনে করছে সেপ্টম্বর মাসে অনুষ্ঠিত দুটি ম্যাচে জাতীয় দলে দেখা যাবে না ভিনিসিয়াস জুনিয়ারকে। তবে তাদের ধারণা, দলে থাকবেন সিনিয়র খেলোয়াড় নেইমার (Brazil Squad)।

আরও পড়ুনঃ Zelensky Meeting: যুদ্ধের ইতি টানতে ত্রিপাক্ষিক বৈঠক? ট্রাম্পের মধ্যস্থতায় এবার মুখোমুখি পুতিন-জেলেনস্কি

ব্রাজিলের ফুটবল মহল মনে করছে অন্য কোনও কারণ নয়, যেহেতু এই দুটি ম্যাচের আগেই বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা আনসেলত্তির দল অর্জন করে ফেলেছে, পাশাপাশি গত জুন মাসে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় চিলির বিপক্ষে মাঠে নামার ক্ষেত্রে বাধা রয়েছে ভিনিসিয়াসের। সেই কারণে বলিভিয়া ম্যাচের জন্য শুধুমাত্র ভিনিসিয়াসকে দলে রাখতে চাননি আনসেলত্তি। এই জন্য তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি (Brazil Squad)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই দুই ম্যাচের জন্য ব্রাজিল দল হতে পারে এইরকম-গ্যাব্রিয়েল বারাজো,  এদের মিলিতাও, ভিতিনিও,  পাউলো হেনরিখ,  দানিলো ও মার্কোস আন্তোনিও,  কাইও হোর্হে, নেইমার এবং রদ্রিগো। এবং যদি দলে নেইমার স্থান পান, তাহলে দীর্ঘ ২২ মাস পর আবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্রাজিল দল এই দুটি ম্যাচের জন্য অনুশীলন শুরু করবে (Brazil Squad)।

Related Articles