অফবিট

আল্ট্রাসাউন্ডের পর হতবাক চিকিৎসকরা, গর্ভের ভিতরে গর্ভ

Doctors shocked after ultrasound, fetus inside womb

Truth Of Bengal: সম্প্রতি মহারাষ্ট্রের বুলধানার এক গর্ভবতী মহিলার আল্ট্রাসাউন্ড রিপোর্ট পরিক্ষা করে হতবাক হয়েছেন ডাক্তাররা। সেই রিপোর্টে ‘ফেতুস ইন ফেতু’ নামে পরিচিত একটি বিরল বিষয় সামনে এসেছে। এটির অর্থ এই যে, মহিলার গর্ভে থাকা শিশুর পেটের ভিতরেও একটি ভ্রূণ রয়েছে। ওই মহিলাকে প্রসবের জন্য ছত্রপতি সম্ভাজিনগরে রেফার করা হয়েছে।

বুলধানার ৩২ বছর বয়সী এক গর্ভবতী মহিলা, তাঁর নিয়মিত চেকআপ করার জন্য তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ৮ মাস ৩ সপ্তাহ অর্থাৎ ৩৫ সপ্তাহ গর্ভবতী ছিলেন। এই বিরলতম ঘটনায় ডঃ প্রসাদ আগরওয়াল বলেন, যেখানে একজন মহিলার গর্ভে থাকা একটি শিশু তার শরীরে আরেকটি ভ্রূণ বহন করার ঘটনা বিশ্বব্যাপী বিরল।

বিশ্বব্যাপী মাত্র ২০০ টি ঘটনা রিপোর্ট করা হয়েছে

এখনও পর্যন্ত বিশ্বব্যাপী মাত্র ২০০ টি এমন ঘটনার রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে গর্ভে থাকা শিশুর শরীরে অন্য এক ভ্রুনের অস্তিত্ব পাওয়া গিয়েছে। প্রায় ৫,০০,০০০ গর্ভবতী মহিলাদের মধ্যে একজনের দেখা যায় এই অবস্থা। ডাঃ প্রসাদ জানিয়েছেন যে যখন তিনি আল্ট্রাসাউন্ড করেছিলেন, তখন তিনি একটি অস্বাভাবিক অবস্থা লক্ষ্য করেছিলেন। বিকাশমান শিশুর পেটের ভিতরে একটি ভ্রূণের মতো গঠন দৃশ্যমান ছিল, যা তাকে হতবাক করেছিল।

ভারতে মাত্র ১০-১৫ টি এমন ঘটনা সামনে এসেছে

ডাঃ প্রসাদ আগরওয়াল তার সহকর্মী ডাক্তারদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। তিনি রেডিওলজিস্ট ডাঃ শ্রুতি থোরাটকে অবস্থাটি দেখিয়েছিলেন, যিনি এটি নিশ্চিতও করেছিলেন। এরপর তারা অন্যান্য ডাক্তারদের মতামত চেয়েছিলেন এবং মহিলাকে প্রসবের জন্য ছত্রপতি সম্ভাজিনগরের একটি মেডিকেল সেন্টারে রেফার করেছিলেন। বিশ্বজুড়ে ২০০ টি রিপোর্ট করা মামলার মধ্যে, ভারতে মাত্র ১০-১৫ টি ঘটনা রেকর্ড করা হয়েছে।