খেলা

Rahim Ali: জাতীয় দলের জার্সিতে রহিমকে আরও অনেক দূর যেতে হবে

অর্থ্যাৎ উত্তর ২৪ পরগনার ইচ্ছাপুর থেকেই ফুটবলার হিসেবে আমার যেমন উত্থান হয়েছিল, ঠিক তেমনই রহিমের উত্থান ওখান থেকেই।

অলোক মুখোপাধ্যায়, প্রাক্তন জাতীয় ফুটবলার: গত বৃহস্পতিবার সিনিয়র ভারতীয় দলের হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে একমাত্র গোলটি করেছেন রহিম আলি। রহিম আর আমার জন্মস্থান একই জায়গা। অর্থ্যাৎ উত্তর ২৪ পরগনার ইচ্ছাপুর থেকেই ফুটবলার হিসেবে আমার যেমন উত্থান হয়েছিল, ঠিক তেমনই রহিমের উত্থান ওখান থেকেই। তবে আরও একটি মিল রহিমের সঙ্গে আমার রয়েছে। সেটা হল আমি এবং রহিম দুজনেই ইচ্ছাপুরের নির্ভিক সংঘ থেকে উঠে এসেছি (Rahim Ali)।

আজকে রহিম জাতীয় দলের হয়ে গত বৃহস্পতিবার গোল করে দেশের হারের থেকে বাঁচিয়েছে। এর জন্য ওকে অবশ্যই কৃতিত্ব দেব। আসলে রহিম যে ভবিষ্যতে তারকা হয়ে উঠতে পারে, সেটা আমি বুঝেছিলাম যখন অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার পর আমাদের ক্লাবেরই এক সদস্য মৃণাল ওকে আমার অফিসে নিয়ে আসে। তখনই রহিমের সঙ্গে আমার প্রথম দেখা। রহিমকে বিশ্বকাপে ভাল খেলার জন্য আমি আশীর্বাদও করি। রহিম গত বৃহস্পতিবারের ম্যাচে গোল করেছে, এটা আমাকে দারুণ আনন্দ দিয়েছে (Rahim Ali)।

ইচ্ছাপুর থেকে আমিও প্রথম জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলাম। এখন রহিম সেটা করে দেখিয়েছে। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। আমার মনে হয়, রহিম আইএসএল-এ বিদেশি স্ট্রাইকারদের ভিড়ে নিজেকে অতটা নজরে না পড়লেও জাতীয় দলে ও কিন্তু সেই সুযোগটা পাবে, এবং আমি চাইব, রহিম নিজেকে আরও মেলে ধরুক। একই কথা বললেন, নির্ভিক ক্লাবের অন্যতম কর্তা মৃণালবাবুও। যিনি রহিমের বহু সুখ-দুঃখের সঙ্গী। রহিমের প্রসংশা শোনা গেল তাঁর মুখেও। মৃণালবাবু বলেন, ‘রহিম যেভাবে কষ্টের মধ্যে নিজেকে আজ এই জায়গায় নিয়ে গিয়েছে, তা ভাবা যায় না। আগামী দিনে রহিম আরও ভাল খেলে দলকে জেতাক এটাই আমি চাইব (Rahim Ali)।

Related Articles