Uncategorized

কেন ট্রাম্পের ঝুলিতে গেল না নোবেল? জানাল নরওয়ের নোবেল কমিটি

যেভাবে লাগাতার রিপাবলিকান নেতা জানিয়ে আসছিলেন যে তাঁর হাতেই বিশ্বের একাধিক যুদ্ধ বন্ধ হয়েছে, তাতে অনেকেই ভেবেছিলেন যে তিনি হয়তো পেতে পারেন পুরস্কারটি।

Truth Of Bengal: আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তে হইচই ফেলে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নোবেল শান্তি পুরস্কার না পাওয়া বিষয়টি। যেভাবে লাগাতার রিপাবলিকান নেতা জানিয়ে আসছিলেন যে তাঁর হাতেই বিশ্বের একাধিক যুদ্ধ বন্ধ হয়েছে, তাতে অনেকেই ভেবেছিলেন যে তিনি হয়তো পেতে পারেন পুরস্কারটি। কিন্তু শেষ পর্যন্ত তা যায় শত্রুদেশ ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোর ঝুলিতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কেন পুরস্কারটি পেলেন না ট্রাম্প। সেই কারণ জানিয়েছে নরওয়ের নোবেল কমিটি। তাঁদের বক্তব্য, তাঁরা সিদ্ধান্ত নেন স্বাধীনভাবে।

আরও পড়ুন: Rahim Ali: জাতীয় দলের জার্সিতে রহিমকে আরও অনেক দূর যেতে হবে

কমিটির যুক্তি, “অনেক সময় প্রচার করে বিভিন্ন মিডিয়া হাউস ও সংস্থা। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই স্বাধীনভাবে। আমরা হাজার হাজার চিঠি পাই প্রত্যেক বছর। তাতে শান্তির সংজ্ঞা নিজেদের মতো করে জানান তাঁরা। কিন্তু আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সাহস, সততা ও মানবিক মূল্যবোধকেই। নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় আলফ্রেড নোবেলের ইচ্ছা ও আদর্শ অনুযায়ী। তাতে কোনও প্রভাব ফেলতে পারে না রাজনৈতিক চাপ বা প্রচার।” (Donald Trump)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

প্রসঙ্গত, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এক অনুষ্ঠানে জানিয়েছিলেন যে নোবেল শান্তি পুরস্কার এমন একজনকে দেওয়া হবে যিনি কিছুই করেননি। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট এটাও দাবি করেন যে তাঁকে এই পুরস্কার না দেওয়া মানে গোটা আমেরিকাকে অপমান করা। এর সঙ্গে এটাও পরিষ্কার করে দেন যে তিনি নিজের জন্য পুরস্কার চাইছেন না, বরং তিনি এই সম্মানজনক পুরস্কার চাইছেন দেশের জন্য। পাশাপাশি, হোয়াইট হাউসের তরফ থেকেও আপ্রাণ চেষ্টা করা হয়েছিল যাতে তিনি এই পুরস্কারটি পান। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত চেষ্টা ব্যর্থ হয় এবং অন্য কেউ নিয়ে গেল নোবেল শান্তি পুরস্কারটি। (Donald Trump)

Related Articles